আলমগীর কবির
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৩:৩৪ পিএম
আঁকা : মেহেরুন্নিসা অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
মেলায় কেনা খেলনা গাড়ির
কে ভেঙেছে চাকা?
অভিমানে মুখটি খুকির
মেঘে কেন ঢাকা?
খেলতে গিয়ে খেলনা গাড়ি
কে ফেলেছে জলে?
ছোট খুকি বাবার কাছে
গাল ফুলিয়ে বলেÑ
ভাই ভেঙেছে খেলনা গাড়ি
শখের মাটির হাঁড়ি,
চাঁদ মুখে নেই হাসির ঝলক
তাই বুঝি মুখ ভারী!
বাবার কাছে বায়না ধরে
চাঁদের মতো মেয়ে,
চাঁদ আকাশের অবাক হয়ে
দেখতে থাকে চেয়ে!
বাবা বলেন, কিনে দেব
নতুন খেলনা গাড়ি,
ভাইয়ের সাথে ভাব করে নাও
আর দিও না আড়ি