× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন কেনাকাটায় সাবধানতা

রওনক জাহান পুষ্প

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৪:১১ পিএম

অনলাইন কেনাকাটায় সাবধানতা

আর মাত্র কয়েকটা দিন, তারপরই চলে আসবে খুশির ঈদ। আর ঈদ মানেই তো নিজের জন্য, পরিবারের জন্য আর প্রিয় মানুষের জন্য মন ভরে কেনাকাটা! তবে এই ব্যস্ত জীবনে রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে কেনাকাটা করতে কেমন যেন আর মন চায় না। দিনের শেষে যানজট পেরিয়ে বাসায় ফিরতে ফিরতে আর বাইরে বের হওয়ার শক্তি থাকে না। তবে আধুনিকতার যুগে এই সমস্যাটা আর তেমন বড় কোনো সমস্যা না। অনলাইন শপিং আসায় এখন কেনাকাটা করে ফেলা যায় ঘরে বসেই। ইন্টারনেট থাকার কারণে মোবাইল ফোনটাই যেন আস্ত একটা শপিংমল। তাই ঘরে বসেই ঈদের কেনাকাটা করে ফেলা যেমন সহজ, তেমনই অনেক সময়ও বাঁচে। অফিসের ফাঁকে, বাসায় বসে কিংবা ইফতারের পর একটু অবসরেই হয়ে যেতে পারে প্রয়োজনীয় কেনাকাটা।

এখন ফেসবুক-ইনস্টাগ্রাম বা কোনো ব্র্যান্ডের ওয়েবসাইটে গেলেই পণ্যের ছড়াছড়ি। লোভনীয় ছবি-ভিডিও, লাইভ, কাস্টমার রিভিউÑ এতকিছুর মধ্যে একটু সিদ্ধান্তহীনতায় থাকাটাই স্বাভাবিক। পছন্দ হলে টুক করে অর্ডার করে ফেলাটা যেহেতু সহজ, তাই ভুলও হতে পারে সহজেই। তবে তাই বলে কি শপিং করবেন না? অবশ্যই করবেন। তবে সঙ্গে থাকতে হবে একটু সতর্কতা, যাতে ঈদ শপিংয়ের এই সুন্দর অনুভূতিটা না হয়ে ওঠে মন খারাপের কারণ। একটু সচেতন থাকলেই অনলাইন কেনাকাটা হতে পারে নিরাপদ ও আনন্দের।

পণ্যের ছবি ভালো করে দেখুন

কোনো পণ্য পছন্দ হলে ছবিটি ভালোভাবে খেয়াল করুন। অনেক সময় স্টুডিও লাইট বা এডিট করা ছবিতে পোশাক বা পণ্যের রঙ বাস্তবের চেয়ে আলাদা দেখাতে পারে। তাই সম্ভব হলে রিয়েল ছবি বা ভিডিও দেখে নিন। বেশিরভাগ পেজেই ইনবক্সে এ ধরনের ছবি দেখানোর সুযোগ থাকে, চাইলে কাছ থেকে তোলা ছবিও দেখতে পারেন।

রিভিউ ও ক্রেতাদের অভিজ্ঞতা দেখুন

কাস্টমার রিভিউ অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য দেয়। অন্যরা পণ্যটি কিনে সন্তুষ্ট হয়েছেন কি না, পণ্যের মান কেমনÑ এসব বিষয়ে ধারণা পাওয়া যায় রিভিউ থেকে। তাই অর্ডার দেওয়ার আগে একটু চোখ বুলিয়ে নেওয়া ভালো। এতে পণ্যটি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার একটি ধারণা পাওয়া যায়।

পেজ বা ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন

কোনো পেজ থেকে প্রথমবার কেনাকাটা করলে পেজটি একটু দেখে নেওয়া ভালো। নিয়মিত পোস্ট করে কি না, ক্রেতাদের মন্তব্যে কী ধরনের প্রতিক্রিয়া আছেÑ এসব থেকে অনেক সময় পেজের বিশ্বাসযোগ্যতা বোঝা যায়। একদম নতুন পেজ থেকে কেনাকাটার ঝুঁকি না নেওয়াই ভালো। অনেক সময় দীর্ঘদিন ধরে চালু থাকা পেজগুলোতে ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ধরনেও বোঝা যায়।

রিটার্ন বা এক্সচেঞ্জ নীতিমালা জেনে নিন

অনলাইনে পোশাক কেনার সময় সাইজ বা রঙ নিয়ে সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। তাই আগে থেকেই জেনে নেওয়া ভালোÑ পণ্য বদলানোর সুযোগ আছে কি না। এতে পরে ঝামেলায় পড়তে হয় না এবং প্রয়োজন হলে সহজেই পরিবর্তন করা যায়।

 অবিশ্বাস্য অফারে একটু সাবধান

খুব কম দামের লোভনীয় অফার অনেক সময় আকর্ষণীয় মনে হয়। তবে এমন অফার দেখলে একটু যাচাই করে নেওয়া ভালো। কারণ ‘অবিশ্বাস্য’ অফার অনেক সময় সত্যিই অবিশ্বাস্যই হয়ে ওঠে এবং পরে হতাশার কারণ হতে পারে।

ডেলিভারি সময় ও চার্জ জেনে নিন

ঈদের সময় ডেলিভারিতে একটু দেরি হওয়া স্বাভাবিক। তাই অর্ডার দেওয়ার আগে জেনে নিন পণ্যটি কত দিনে পৌঁছাবে এবং ডেলিভারি চার্জ কত। এতে পরে অযথা দুশ্চিন্তা করতে হবে না এবং পরিকল্পনা করাও সহজ হবে।

পেমেন্টের ক্ষেত্রে সচেতন থাকুন

অনলাইন পেমেন্ট করার সময় নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা ভালো। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নেওয়াও নিরাপদ হতে পারে, বিশেষ করে নতুন কোনো পেজ থেকে কেনার সময়। এতে ঝুঁকি কিছুটা হলেও কম থাকে।

অর্ডারের তথ্য সংরক্ষণ করুন

অর্ডার কনফার্ম হওয়ার পর স্ক্রিনশট বা ইনভয়েস রেখে দেওয়া ভালো। পরে কোনো ভুল বোঝাবুঝি হলে এটি কাজে লাগতে পারে। প্রয়োজন হলে ডেলিভারি বা পণ্যের বিষয়ে যোগাযোগ করতেও এটি সহায়তা করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা