প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ১৩:৩৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬ ১৩:৩৯ পিএম
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়, যেখানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ. সিদ্দিকসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এসময় বিইউএফটি’র মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি, দেশের কল্যাণ, বৈশ্বিক শান্তির জন্য বিশেষ দোয়া ও একসঙ্গে ইফতার করা হয়।