সানজিদা ইমু
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৫ পিএম
বছরজুড়েই নানা দেশ থেকে দেওয়া হয় নানা বৃত্তি। কয়েক ধাপে চলে আবেদনের প্রক্রিয়া। কবে কোন বৃত্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়, জানা থাকলে আগে থেকে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়।
যুক্তরাষ্ট্র : বিল গেটস স্কলারশিপ
বিদেশি শিক্ষার্থীদের কাছে বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য পছন্দের তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী বৃত্তি নিয়ে এই দেশে পড়তে যান। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান যেমন গুগল, অ্যান্ড্রয়েড, অ্যাপল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেটা, এয়ারবাস, বোয়িং, ওয়ালমার্ট ও অ্যামাজন আছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ইন্টার্নশিপের মাধ্যমে অনেকেই এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যান। এ কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন। এক শিক্ষাবর্ষে তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীকে বিল গেটস স্কলারশিপ দেওয়া হয়। এই বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রে পড়াশোনাসহ সব ধরনের খরচ দেওয়া হয়।
বিস্তারিত জানতে : www.thegatesscholarship.org/scholarship
কানাডা : এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ
কানাডা সরকারের অর্থায়নে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে এই বৃত্তির আওতায়। চার মাস বা এক সেমিস্টারের জন্য বৃত্তি দেওয়া হয়। স্কলারশিপটি দেওয়া হয় কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আনুষ্ঠানিক সংস্থা ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএফএটিডি) থেকে উন্নয়নশীল কয়েকটি দেশের আন্ডার গ্র্যাজুয়েট ও মাস্টার্স অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য, যেন তারা এক্সচেঞ্জ প্রোগ্রামে ফুল ফিন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোয় পড়তে আসতে পারেন। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এশিয়া থেকে আছে মাত্র তিনটি দেশÑ বাংলাদেশ, নেপাল ও তাইওয়ান।
আবেদন প্রক্রিয়া : অনলাইনে আবেদন করতে হবে।
কারা আবেদন করতে পারবেন : বর্তমানে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কিংবা মাস্টার্সে পড়াশোনা করছেন, এমন যে কেউ আবেদন করতে পারবেন। বিশেষত আন্ডার গ্র্যাজুয়েট যারা পড়ছেন, এটা তাদের জন্য সত্যিই একটা বড় সুযোগ বলে আমি মনে করি। থিওরিটিক্যালি বাংলাদেশে পিএইচডি অধ্যয়নরত যে কেউ এখানে আবেদন করতে পারেন। যেহেতু অধিকাংশ বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট ও মাস্টার্সে অধ্যয়নরত, তাই আমার নিবন্ধটি শুধু তাদের ওপর ফোকাস করে লেখা।
বৃত্তি কত দিনের : চার মাস বা এক সেমিস্টারের জন্য স্কলারশিপটি দেওয়া হবে। এই একটি সেমিস্টার আপনি কানাডায় এসে কোনো একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে কোর্সওয়ার্ক বা রিসার্চ ওয়ার্ক ইত্যাদি সম্পন্ন করবেন। এর যাবতীয় খরচ কানাডা সরকার বহন করবে।
সুবিধা : যারা এই বৃত্তির জন্য মনোনীত হবেন, তারা ১০ হাজার ২০০ কানাডিয়ান ডলার পাবেন চার মাসের জন্য। পুরোটা ট্যাক্স ফ্রি! ছয় মাসের রিসার্চের জন্য যে মাস্টার্সের শিক্ষার্থীরা আসবেন, তারা ১২ হাজার ৭০০ কানাডিয়ান ডলার পাবেন। স্কলারশিপটির স্কিম অনুযায়ী শিক্ষার্থীর কোনো টিউশন ফি থাকবে না কানাডায় এই এক সেমিস্টার পড়ার জন্য। তাই এই টাকা দিয়ে মূলত ভিসা ফি, আসা–যাওয়ার প্লেনের টিকিট, থাকার খরচ, হেলথ ইনস্যুরেন্সসহ আনুষঙ্গিক সব খরচ বহন করা হবে।
বিস্তারিত : www.educanada.ca/index.aspx?lang=eng
যুক্তরাজ্য : কমনওয়েলথ বৃত্তি
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির মাধ্যমে। প্রায় ছয়টি ক্ষেত্রের বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়।
প্রাথমিক যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি
সংযুক্তি : ভাষা দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়।
আবেদনের সময় : সেপ্টেম্বর-জানুয়ারি
বিস্তারিত : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চোখ রাখলে বিস্তারিত জানা যাবে।
আরও জানতে cscuk.fcdo.gov.uk/apply/
ফ্রান্স : আইফেল এক্সেলেন্স বৃত্তি
এই বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।
আবেদনের যোগ্যতা : ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময় : ডিসেম্বর-জানুয়ারি
বিস্তারিত : www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence
জার্মানি : ডিএএডি বৃত্তি
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডিএএডির আওতায়।
আবেদনের যোগ্যতা : ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময় : ডিসেম্বর-জানুয়ারি
বিস্তারিত : www.daad-bangladesh.org/en/
রাশিয়া : সরকারি বৃত্তি
শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে সে জন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ যোগ্যতা।
আবেদনের সময় : সেপ্টেম্বর-ফেব্রুয়ারি
বিস্তারিত : od.globaluni.ru/en/register.php
চীন : সিএসসি বৃত্তি
চায়নিজ স্কলারশিপ সেন্টারের বৃত্তির মাধ্যমে চীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। বৃত্তিপ্রাপ্তদের চীনা ভাষা শেখানো হয়।
আবেদনের যোগ্যতা
ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময় : ডিসেম্বর-ফেব্রুয়ারি
বিস্তারিত : bd.china-embassy.org/eng/sghd/t1720796.htm
জাপানে বৃত্তি, আইইএলটিএস-টোফেল ছাড়াই
জাপান সরকার নানা বৃত্তি দেয়। এর একটি হলো মেক্সট টাইটেক স্কলারশিপ। এ স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি ছাড়াই টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতকোত্তরের সময়সীমা দুই বছর ও পিএইচডির জন্য সময় তিন বছর।
আবেদন বা ভর্তি হতেও কোনো ফি লাগে না। মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াত খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা মেলে এ বৃত্তি পেলে। আইইএলটিএস কিংবা টোফেল ছাড়াই করা যায় আবেদন। বাংলাদেশসহ বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তিপ্রাপ্তদের নিজ নিজ দেশ থেকে জাপানে আসার জন্য এবং ঠিক সময়ে ডিগ্রি শেষে দেশে ফিরে যাওয়ার জন্য বিমানভাড়া মেক্সট বহন করে থাকে। অন্যান্য অনেক বৃত্তিতেই এই সুবিধা সচরাচর থাকে না। বিশ্ববিদ্যালয়ে কোনোরকম টিউশন ফি, পরীক্ষা ফি বা অন্যান্য কোনো ফি দিতে হয় না। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যাবতীয় ফি মওকুফ আর পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি আর অন্যান্য ব্যয়ভার বহন করে দেশটির শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রণালয়।
যেসব বিষয় নিয়ে পড়া যাবে
গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত ও কম্পিউটিং সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
সুযোগ-সুবিধা
যোগ্যতার মানদণ্ড
আবেদনের প্রক্রিয়া
এ বৃত্তি পেতে হলে ডাকযোগে বা সরাসরি টোকিও বিশ্ববিদ্যালয়ের বৃত্তি আবেদন জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া ও বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে:
www.titech.ac.jp/english/admissions
ভারত : আইসিসিআর শিক্ষাবৃত্তি
ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনায় বৃত্তি প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা : ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি ও স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময় : ডিসেম্বর- ফেব্রুয়ারি
বিস্তারিত : a2ascholarships.iccr.gov.in/
অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ
অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা : স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
সংযুক্তি : আইইএলটিএস ৬.৫ স্কোর
আবেদনের সময় : ফেব্রুয়ারি-এপ্রিল
বিস্তারিত : australiaawardsbangladesh.org/