× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৪ পিএম

জেসিআই বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জেসিআই বাংলাদেশ-এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২১ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায়, জেসিআই বাংলাদেশ কার্যালয়ে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ন্যাশনাল গভর্নিং বোর্ডের সদস্য (NGB) সদস্যবৃন্দ,লোকাল প্রেসিডেন্ট (LP) বৃন্দ, জেসিআই সিনেটর এবং জেসিআই বাংলাদেশের সদস্যরা ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: ফারাহ্‌ দোলন — শিক্ষক, উত্তরা বিশ্ববিদ্যালয়; পিএইচডি ফেলো, তুলনামূলক সাহিত্য বিভাগ, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্য ও সংস্কৃতিতে এর প্রভাব এবং বৈশ্বিক পরিসরে মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও ইতিহাসের ধারক।

সভায় বক্তব্য প্রদানকালে ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের বাংলা ভাষার মর্যাদা ও স্বীকৃতির পেছনে ভাষা শহীদদের অবদান অপরিসীম। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের অনুপ্রাণিত করে।

বক্তারা ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা