× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই ঢাকা মেট্রোর সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট হিসেবে ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট হিসেবে ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

জেসিআই বাংলাদেশের স্থানীয় অধ্যায় -জেসিআই ঢাকা মেট্রো'র সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হলো রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত ন্যাসেন্ট গার্ডেনিয়াতে।

জেসিআই ঢাকা মেট্রো'র পূর্ব ঐতিহ্যকে ধারণ করে ২০২৫-২৬ এর গঠনমূলক সামাজিক ও প্রাকৃতিক উন্নয়ন সম্পৃক্ত কার্যক্রম তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। অর্থ সামাজিক বিষয়ক কর্মশালা, নারী ক্ষমতায়ন প্রকল্প, সুবিধাবঞ্চিতদের জীবিকা ও স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সাংগঠনিক অগ্রগতির বিষয় আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট ফারজানা ইসলাম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ। জেসিআই বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তৌফিক হাসানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকাল প্রেসিডেন্ট ফারজানা ইসলাম। অনুষ্ঠানে নতুন বোর্ড সদস্য অন্তর্ভুক্ত হয়। শপথ গ্রহণ করা বোর্ড সদস্যরা হলেন ট্রেজারার দায়িত্বে মারুফুজ্জামান রিমন ও জেআইবি চেয়ারপারসন দায়িত্বে গালিব আন্দালিব সৈকত। অনুষ্ঠানে চলতি বছরের কার্যক্রম উপস্থাপন করেন লোকাল সেক্রেটারি জেনারেল মো. গোলাম কিবরিয়া। এ ছাড়া আর্থিক প্রতিবেদন পেশ করেন ট্রেজারার মারুফুজ্জামান রিমন। 

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ চেইন হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেসিআই ঢাকা মেট্রো'র লোকাল প্রেসিডেন্ট হিসেবে ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।  তিনি তার বক্তব্যে নতুন নেতৃত্বের প্রশংসা করেন।

জেসিআই ঢাকা মেট্রোর নতুন কমিটির সদস্যরা 

সবশেষে পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। ২০২৫ সালের বেস্ট বিওডি মেম্বার নির্বাচিত হয়েছেন- ফারজানা ইসলাম, মো. আক্তার হোসেন, মাহিয়াতুল আলম, মো. গোলাম কিবরিয়া, তাহমিনা খাতুন হ্যাপি। এছাড়া ২০২৫ সালের বেস্ট এন্টারটেইনমেন্ট মেম্বার নির্বাচিত হন দীপঙ্কর দাস, বেস্ট জেনারেল মেম্বার হয়েছেন সাকি আল হাসান। ২০২৬ সালের প্রথম ভাগের সেরা বেস্ট বিওডি মেম্বার নির্বাচিত হয়েছেন নাদিয়া আহমেদ।       

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর জাফির শাফি চৌধুরী, ন্যাশনাল কমিটি চেয়ার এসকে মতিউর রহমান, জেসিআই ঢাকা নর্থের ২০২৫ এর লোকাল প্রেসিডেন্ট সুমাইয়া হকসহ আরও অনেকে।  

উল্লেখ্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছে। জেসিআই বাংলাদেশের বেশ কিছু লোকাল চ্যাপ্টার রয়েছে যার মধ্যে অন্যতম হলো জেসিআই ঢাকা মেট্রো। তরুণ নেতৃত্ব তৈরি ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে জেসিআই বাংলাদেশের লোকাল চ্যাপ্টার জেসিআই ঢাকা মেট্রো নিরলস কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা