× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিন্স প্যান্টে ছোট পকেট কেন থাকে?

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২২ ২২:২০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সচরাচর জিন্সের প্যান্টের সামনে দুটি পকেট থাকে। আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি জিন্স প্যান্টের সামনের পকেটের ওপরের অংশে ছোট আরেকটি পকেট থাকে। একেকজন নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটটি ব্যবহার করে থাকি। কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে, এই পকেটটি আসলে কী জন্য রাখা হয় জিন্সের প্যান্টে? নেহাতই ডিজাইনের দরকারে, নাকি আসলে বিশেষ কোনো কারণ ছিল?

কেউ-কেউ হয়তো নিজেদের অভ্যাস, রুচি অনুযায়ী এতে খুচরা পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন। অনেকেই এই পকেটকে কয়েন পকেটও বলেন বা ভেবে থাকেন। কিন্তু বেশির ভাগ মানুষ এই পকেট হয়তো ব্যবহারই করেন না। কারণ, পকেটটা এতই ছোট যে এতে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু রাখা সম্ভব নয়।

তা হলে কেন এই পকেট, এটি রাখার রহস্যটাই বা কী? নেট ঘেঁটে জানা গেছে, আঠারো শতকের দিকে পাশ্চাত্যের রাখাল (কাউ বয়) বালকরা জিন্স প্যান্ট পরতেন, আর তার সঙ্গে চেইন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। তখনকার সময়ে এই ঘড়ির বেশ প্রচলন ছিল।

এই কাউ বয়রা প্রধানত তাদের ঘড়ি রাখতো তাদের ওয়েস্টকোটে। কিন্তু ওয়েস্টকোটে রাখার ফলে অনেক সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো। মূলত, ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য সেসময় থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। কোমরের বেল্টের সঙ্গে ঝুলিয়ে এই পকেটে ঘড়ি রাখলে ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো না। ফলে, ব্যাপকভাবে প্যান্টে এই পকেটের প্রচলন শুরু হয়।

তবে বর্তমানে কালের বিবর্তনে অবশ্য সেই ঘড়ির প্রচলন একদম কমে গেছে। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও জিন্স প্যান্টে ছোট্ট পকেটটি রাখা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা