× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২ পিএম

উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদকসহ একাধিক পদক অর্জন করেছে। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটির (বাইসিস) নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ‘বেঙ্গল স্পার্ক ১.০’ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ ফেব্রুয়ারি বাংলদেশ প্রতিনিধিদলের পক্ষে কম্পিউটিং, এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশান ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রজেক্ট হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে টিম এংলো ভয়েস। এ ছাড়াও একই ক্যাটাগরিতে সেরা পাঁচে অবস্থান করে স্বর্ণপদক অর্জন করেছে টিম আলো ও ভিশন এইড। রোবটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব স্বর্ণপদক, লাহি রোবোটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রোঞ্জপদক ও টিম নোভাট্রিক্স সিলভার পদক অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে সিলভার পদক অর্জন করেছে টিম ইয়াং স্পার্ক অব বাংলাদেশ।

প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশনের (মাইসো) পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ও বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসোর সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধিদলের সমন্বয়কের দায়িত্বে ছিলেন বাইসিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা