আনাস বিন শহিদ
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৬:০৭ পিএম
নতুন ক্লাস, নতুন বই। কী আনন্দ! বইগুলো হাতে নিলেই কেমন জানি লাগে। একটা সুখ-সুখ অনুভূতি। একটু কেমন জানি ভালো লাগা। বই নাকে নিয়ে ঘ্রাণ শুঁকে দেখি। আহা কী আনন্দ আকাশে-বাতাসে! আম্মুর কাছে জানতে চাই, আচ্ছা আম্মু, তুমি ও কি নতুন বইয়ের ঘ্রাণ নিতে? আম্মু বলেÑ হ্যাঁ নিতাম। অনেক মজার একটা ঘ্রাণ। আমার আনন্দে খুশিতে মন ভরে যায়। প্রতিটি বই আমি খুলে খুলে দেখি। প্রতিটি পাতার ঘ্রাণ নিই। কী সুন্দর ছবি আর পড়া। বইয়ের সুন্দর ছবির দিকে তাকিয়ে থাকি। কোনটা রেখে কোনটা পড়ি! নতুন বছরে আবার নতুন বই পাব। আবার নতুন একটা ক্লাসে উঠে যাব। ভাবতেই মনটা আনন্দে লাফিয়ে ওঠে।
পঞ্চম শ্রেণি, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম