× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড

বিজয়ী ৩ শিক্ষার্থী

ফারুক হাসান

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১১:৩৩ এএম

বিজয়ী ৩ শিক্ষার্থী

জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড বাংলাদেশে ফিজিওথেরাপি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এক অন্যতম একাডেমিক ও দক্ষতা-উন্নয়নভিত্তিক প্রতিযোগিতা। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, ফিজিওথেরাপি ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিয়ে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার প্রতিযোগিতায় অংশ নেন।

রাজধানীর ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটে শেষ হলো ‘জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫’। গত ২৮ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (BPSU) আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানের মেধাবী ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের (বাপসু) সভাপতি আশিকুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ও পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক ও প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস; ডা. এসএম কামাল হোসেন, সভাপতি, NPF; ডা. এসএম দাবির হোসেন, জুনিয়র কনসালট্যান্ট, ফিজিওথেরাপি বিভাগ, প্রবীণ হাসপাতাল; ডা. মোহাম্মদ ফিরিজুল আলম ফিরোজ, সিনিয়র কনসালট্যান্ট; ডা. সন্তনু বাড়ই, ফিজিওথেরাপিস্ট, ফিরোজা বারী প্রতিবন্ধী শিশু হাসপাতাল; ডা. মো. মুরাদ হোসেন মেহেদী, ইনচার্জ ও কনসালট্যান্ট, মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক লি.; ডা. মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক (GS), বিপিএ; জাহের রাহাত, সভাপতি, Physiotherapy Students Association (SCHS); আব্দুর রহমান, সাধারণ সম্পাদক, বাপসু; শাহাদাত হোসেন তৌহিদ, সাংগঠনিক সম্পাদক, বাপসু। এ সময় বক্তারা বলেন, ‘এই অলিম্পিয়াড দেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি করবে।’

প্রতিযোগিতা মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। Round of Elimination & Leaderboard শীর্ষক প্রথম ধাপে সেরা ৪০ থেকে সেরা ২০ জনকে বাছাই করা হয়েছে। এরপর Less Option More Points শীর্ষক ধাপে ২০ জন থেকে ১০ জন বাছাই করা হয়েছে। সর্বশেষ Rapid Fire Round শীর্ষক ধাপে চূড়ান্ত বিজয়ীদের বাছাই করা হয়েছে।

চূড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন হয়েছেন আনিকা ইয়াসমিন, ফার্স্ট রানার্স-আপ হয়েছেন তানজিনা জানা অনু এবং সেকেন্ড রানার্স-আপ হয়েছেন রাদিয়া ইসলাম মেধা। আগামী বছর আরও বৃহৎ পরিসরে জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াড আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু)। বাংলাদেশে ফিজিওথেরাপি খাত দ্রুত পরিবর্তনশীলÑ রোগীসেবা, পুনর্বাসন ও স্পোর্টস মেডিসিনে এর গুরুত্ব বাড়ছে। জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড তরুণ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা বাড়ায় এবং পেশায় আত্মবিশ্বাস ও প্রস্তুতি উন্নত করে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা