× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটি’র সঙ্গে ৪টি শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৩:৩৭ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৩:৩৭ পিএম

বিইউএফটি’র সঙ্গে ৪টি শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায়  মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশের  ৪টি শিল্প–প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও বিইউএফটি’র পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিইউএফটি একাডেমিয়া–ইন্ডাস্ট্রি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে জায়ান্ট গ্রুপ, শাশা ডেনিম পিএলসি, ফ্যাশন স্টেপ গ্রুপ এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সঙ্গে। এই চুক্তি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, গবেষণা সুযোগ এবং ক্যারিয়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও সুদৃঢ় করবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা