× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্বকের মালিন্য কাটাতে কফি প্যাক

আফসানা মিমি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৩৯ পিএম

ত্বকের মালিন্য কাটাতে কফি প্যাক

দীর্ঘ সময় কাজের চাপ, ধুলাবালি, ঘুমের অভাব ও সূর্যের তাপÑ সব মিলিয়ে ত্বকে জমে যায় ক্লান্তির ছাপ। মুখ হয়ে পড়ে নিষ্প্রভ, রুক্ষ আর প্রাণহীন। এমন সময় খুব সহজ, প্রাকৃতিক এবং কার্যকর একটি সমাধান হতে পারে কফি প্যাক। সকালের এক কাপ কফি যেমন শরীরকে জাগিয়ে তোলে, ঠিক তেমনি কফির প্যাক ত্বককে জাগিয়ে তোলে তার প্রাকৃতিক উজ্জ্বলতায়।

ত্বকের যত্নে কফির উপকারিতা 

কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফেইন ও ফেনোলিক যৌগ ত্বকের ক্লান্তি দূর করতে অসাধারণ ভূমিকা রাখে। ক্যাফেইন ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়, যার ফলে ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা। এ ছাড়া এটি চোখের নিচের ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে এবং ফোলাভাব কমায়।

কফির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, যা আগেভাগে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এজন্যই অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড এখন কফি নির্যাস ব্যবহার করছে তাদের স্কিনকেয়ার প্রোডাক্টেÑ বিশেষ করে ফেস মাস্ক, স্ক্রাব ও ক্রিমে।

সহজ উপায়ে ঘরোয়া কফি প্যাক তৈরি

কফি প্যাক তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। ঘরেই তৈরি করা যায় একদম সহজ ও কার্যকর এই প্যাক। ত্বকের যত্নে কয়েক ধরনের কফি প্যাকÑ 

সতেজতা ফেরাতে 

১ চা চামচ কফি গুঁড়া, ১ চা চামচ দই বা দুধ, ১ চা চামচ মধু মিশিয়ে হালকা ঘন পেস্ট তৈরি করুন। মুখ পরিষ্কার করে প্যাকটি লাগান এবং ১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই ত্বক হয়ে উঠবে সতেজ ও মসৃণ।

উজ্জ্বলতা বাড়াতে 

২ চা-চামচ কফি গুঁড়া নিয়ে তাতে ২ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রণটি সারা মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে

২ চা চামচ কফির সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগাতে হবে। এরপর তা শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। 

চোখের ফোলাভাব কমাতে 

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ কফি পাউডার, ৪-৫ ফোঁটা গোলাপ জল, ১ টেবিল চামচ আলুর রস, ৩-৪ ফোঁটা ভিটামিন-ই অয়েল ভালো করে মিশিয়ে একটি মসৃণ জেলের মতো তৈরি করুন। আঙুল বা ছোট ব্রাশ দিয়ে চোখের নিচে হালকা হাতে জেলটি লাগান। সারা রাত রেখে দিন এবং সকালে ধুয়ে ফেলুন। এরপর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ভালো ফল পেতে একদিন পরপর ব্যবহার করুন।

কফি প্যাকের উপকারিতা 

ত্বকের ক্লান্তি দূর করে : কফির ক্যাফেইন কোষে রক্তপ্রবাহ বাড়িয়ে ত্বককে তরতাজা রাখে।

ডেড সেল দূর করে : কফি গুঁড়ার মিহি দানাগুলো স্ক্রাবের মতো কাজ করে, ফলে ত্বক হয় মসৃণ।

দাগ ও পিগমেন্টেশন হালকা করে : নিয়মিত কফি প্যাক ব্যবহারে সূর্যের তাপে হওয়া দাগ কিছুটা হালকা হয়।

ত্বক টানটান রাখে : কফির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়, ফলে বয়সের ছাপ কমে আসে।

তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে : বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য কফি প্যাক খুব উপকারী, এটি অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে রাখে ভারসাম্যপূর্ণ।

ব্যবহারবিধি ও সতর্কতা

কফি প্যাক ত্বকের জন্য সাধারণত নিরাপদ, তবে সংবেদনশীল ত্বকে ব্যবহার করার আগে হাতের কনুইয়ে সামান্য টেস্ট করে নেওয়া ভালো। কফির সঙ্গে দুধ ব্যবহার করলে এটি শুষ্ক ত্বকের জন্য ভালো কাজ করে, আর তৈলাক্ত ত্বকের জন্য দই ও মধুর সংমিশ্রণ সবচেয়ে উপযোগী। ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে, যাতে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা