× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন শাখার নতুন কমিটি ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১২:০৬ পিএম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন শাখার নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের (২০২০–২১ সেশন) শিক্ষার্থী তানজিলা রুমা, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২২–২৩ সেশন) শিক্ষার্থী প্রজ্ঞা দাস।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে তানজিলা রুমা বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মতো একটি বুদ্ধিবৃত্তিক সংগঠনের নেতৃত্ব পাওয়া আমার জীবনের বড় অর্জন। আমি কৃতজ্ঞ ফোরামের কেন্দ্রীয় নেতৃত্ব, উপদেষ্টা এবং ইডেন শাখার সকল সদস্যদের প্রতি, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন। লেখালেখির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটানোই আমাদের লক্ষ্য। আমি চেষ্টা করবো ইডেন শাখাকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সৃষ্টিশীল করে তুলতে।

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাস বলেন, ফোরামের সঙ্গে আমার পথচলা এক আত্ম-অনুসন্ধানের যাত্রা। আজকের এই দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি চাই ইডেন শাখা এমন এক পরিসরে পরিণত হোক, যেখানে তরুণ লেখকেরা শুধু নিজেদের প্রকাশের সুযোগই পাবে না, বরং চিন্তা, যুক্তি ও মানবিকতার সমন্বয়ে সমাজ পরিবর্তনের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। লেখালেখি শুধু নান্দনিকতার প্রকাশ নয়—এটি সামাজিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।

ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ইডেন শাখার নবনির্বাচিত নেতৃত্ব তরুণ প্রজন্মের চিন্তা, ভাষা ও লেখনীকে সঠিক দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই শাখা আগামী দিনে হবে নতুন অনুপ্রেরণার মশাল।

২০১৮ সালের ২৩ জুলাই “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ, লেখালেখি ও সাংবাদিকতা-সংক্রান্ত কর্মশালা, সেমিনার ও আলোচনাসভা আয়োজনের মাধ্যমে এক নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলনের দিগন্ত উন্মোচন করেছে।

ইডেন মহিলা কলেজ শাখার নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে সেই দিগন্ত আরও বিস্তৃত হোক—এই প্রত্যাশাই এখন সকলের। নতুন সভাপতি তানজিলা রুমা ও সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাসের নেতৃত্বে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে কলমই হবে নেতৃত্বের প্রতীক, আর চিন্তাই হবে পরিবর্তনের শক্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা