× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্বকের যত্নে গ্রিন টি

সাদিয়া মোস্তফা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৩২ পিএম

 ত্বকের যত্নে গ্রিন টি

ত্বকের কোমলতা আর স্বাস্থ্য ধরে রাখতে কাজে লাগে গ্রিন টি। তবে এটি কেবল স্বাস্থ্যকর পানীয় নয়, বরং সৌন্দর্য চর্চায়ও অন্যতম কার্যকর উপাদান। গ্রিন টিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, পলিফেনল, ক্যাটেচিন, ট্যানিন, ফ্লোরাইড ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ ও নানা সমস্যা দূর করে।

ত্বকে গ্রিন টির উপকারিতা

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর : ফ্রি রেডিক্যাল কমায়, ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে, ত্বক রাখে তরতাজা ও সতেজ।

অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য : ত্বকের লাল ভাব, প্রদাহ, অ্যালার্জি, র‍্যাশ ও ক্লান্তিভাব দ্রুত দূর করতে সহায়ক।

অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ : ব্রণ, একনে নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত তৈলাক্তভাব কমে। 

পিগমেন্টেশন ও দাগ দূরীকরণ : ত্বকের কালো দাগ কমায়, উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

আর্দ্রতা বজায় রাখা : ত্বকের পিএইচ ব্যালান্সে সহায়তা করে, ত্বককে রাখে মসৃণ ও কোমল।

UV রশ্মি ও দূষণ থেকে সুরক্ষা : পরিবেশের ক্ষতিকর পরিস্থিতি থেকে রক্ষা দেয়।

ত্বকে যেভাবে গ্রিন টি ব্যবহার করবেন 

টোনার

গরম পানিতে গ্রিন টি আধঘণ্টা ভিজিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। এতে গোলাপজল, গ্লিসারিন, অ্যালোভেরা মিশিয়ে বোতলে রেখে ত্বকে তুলায় লাগান। ঘরে বানানো এই টোনারটি ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বাড়ায়।

স্ক্রাব/এক্সফোলিয়েটর

চিনি, চালের গুঁড়া, কাঠবাদামের গুঁড়া আর গ্রিন টি মিশিয়ে স্ক্রাবার বানিয়ে সপ্তাহে এক-দুদিন ব্যবহার করুন। ত্বকের মৃতকোষ দূর হয়, কোমলতা ও উজ্জ্বলতা বাড়ে।

ফেসপ্যাক/মাস্ক

বেসন, ডিমের সাদা অংশ, মধু, কাঠবাদামের গুঁড়া ও গ্রিন টি মিশিয়ে মাস্ক তৈরি করুন। শুকিয়ে গেলে আলত ম্যাসাজ করে ধুয়ে ফেলুন, উজ্জ্বলতা সহজেই বাড়বে।ঠান্ডা গ্রিন টি ব্যাগ মুখ, গলা বা চোখে ১০-১৫ মিনিট ধরে লাগান। ক্লান্তিভাব, ফোলাভাব ও ডার্ক সার্কেল কমাতে দ্রুত কাজ করে।

ময়েশ্চারাইজার

কলা, মধু, গ্রিন টি এবং টক দই মিশিয়ে মাস্ক বানিয়ে মুখে লাগান। এটি শুষ্ক ত্বকে দারুণ আর্দ্রতা দেয়। 

ডিওডোরেন্ট ও ঘামের দুর্গন্ধ দূর

ঠান্ডা গ্রিন টি আন্ডারআর্ম বা পায়ে লাগান। এতে দুর্গন্ধ ও অতিরিক্ত ঘাম দূর হয়।

পিগমেন্টেশন ও দাগ কমাতে

চালের গুঁড়া, চিনি এবং গ্রিন টি মিশিয়ে মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন, কালো দাগ ও ছোপ দ্রুত হালকা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা