চা জ্বাল দেয়ার পর চা পাতা সাধারণত ফেলে দেয়া হয়। অথচ এই চা পাতা গাছের জন্য একটি প্রাকৃতিক সার ও কীটনাশক হিসেবে কাজ করতে পারে। গাছের জন্য আরও বেশ কিছু উপকার রয়েছে এই চা পাতার। চলুন এমন কিছু ব্যবহার সম্পর্কে জেনে নেয়া যাক।
গাছের যত্নে চা পাতার ব্যবহার

মজাদার স্বাদের চা বানানোর পর সেই চা পাতা বেশিরভাগ সময়েই আমরা ফেলে দেই। অথচ গাছের যত্নে এই পাতার রয়েছে বিশেষ উপকার। যেমন-
- প্রাকৃতিক সার হিসেবে- ব্যবহৃত চা পাতা শুকিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে এতে থাকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ গাছকে পুষ্টি যোগায়।
- মাটির উর্বরতা বৃদ্ধি করে।
- কম্পোস্ট তৈরিতে কাজে আসে।
- চা পাতা কম্পোস্টের সাথে মিশালে দ্রুত পচে গিয়ে সারকে আরও কার্যকর করে।
- মাটির আর্দ্রতা ধরে রাখে।
- চা পাতার আঁশ জাতীয় উপাদান মাটিকে নরম ও আর্দ্র রাখে।
- কীটপতঙ্গ দূর করতে সাহায্য করে।
- চা পাতায় থাকা ট্যানিন ও ক্যাফেইন কিছু ক্ষতিকর পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে।
- গাছে পানি দেওয়ার সময় হালকা ভিজানো চা পাতা মিশিয়ে দিলে মাটির উপর ছোট কীট কমে যায়।
- পাতায় ঝলমল ভাব আনে
- ব্যবহৃত চা পাতা হালকা পানিতে কাপড় ভিজিয়ে গাছের পাতা মুছে দিলে ধুলো দূর হয় এবং পাতায় প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।
সতর্কতা
- চিনি মেশানো চা পাতা ব্যবহার করবেন না, এতে পিঁপড়া ও ফাংগাস হতে পারে।
- অতিরিক্ত ব্যবহার করলে মাটির অম্লতা বেড়ে যেতে পারে, তাই পরিমিত ব্যবহার করা উচিত।