আলমগীর কবির
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৩:১৫ পিএম
আঁকা : মেহেরুন্নিসা, সপ্তম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি
মেঘ রেখেছে চাঁদকে ঘিরে
খোকনের মুখ ভার,
মেঘের কালো আঁচলটিরে
কে সরাবে আর?
এই দেখলাম হাসতেছিল
মেঘ কেড়েছে হাসি!
মেঘের ছানাপোনা দোলে
মায়ের পাশাপাশি!
ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল
খোকন মায়ের সাথে,
মা জোনাকি ছা জোনাকি
আলোর খেলায় মাতে!
হাওয়ার টানে হঠাৎ গেল
মেঘের আঁচল সরে,
ওই দেখো চাঁদ খোকন বলে
মায়ের হাতটি ধরে!
তোমার হাসি দাও পাঠিয়ে
যে তোমাকে ডাকে,
চাঁদের পাশে মায়ের হাসি
খোকন খাতায় আঁকে!