কথা ও আঁকা : জায়রা ত্রিনিতা
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১৭:৩১ পিএম
একটা বাড়িতে দুই বোন ছিল। তারা খুব ছোট। তাদের মা মারা গেছে। হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে। ওদের একটা ফুলবাগান ছিল। ওই বাগানে এলো। যখন ফুলে হাত দিল তখন কান্নার শব্দ পেল দুই বোন। কান্নার শব্দে তারা চলে গেল। শুনল একটা মৌমাছি কান্না করছে। বলল, ‘এই মৌমাছি তুমি কাঁদছ কেন?’
মৌমাছি কান্না করতে করতে বলল, ‘দেখো আমার বাড়িটা ভেঙে গেছে। বাড়ির মধ্যে অনেক মৌমাছি আছে। আমাকে তোমরা সাহায্য করো।’
দুই বোন তখন বলল, ‘ঠিক আছে। আমরা তোমার এই চাকটা সেরে দেব।’
হঠাৎ করে আরেকটা মৌমাছি এসে বলল, ‘এই মানুষজন এসেছে। তোরা কে কোথায় আছিস। আয়। অ্যাটাক কর তোরা।’
তখন ওই মৌমাছি বলল, ‘না। ওদের অ্যাটাক করো না। ওরা আমাদের সাহায্য করতে এসেছে।’
অন্য মৌমাছি বলল, ‘তাই নাকি! তাহলে ওদের তো মধু দিতে হবে।’
যখনই না ওরা মধু দিতে গেল, একটা জাদুতে আটকে গেল। এক রাক্ষসী ভূত এসে বলল, ‘হা হা হা। তোদের দুই বোনকে আমি খেয়ে ফেলব।’ তখন আরেকটা মৌমাছি খুব জোরে ছুটে এলো। এসে ওপর দিয়ে উড়ে উড়ে ওই ভূতটাকে কামড় দিল। তখনই ভূতটা মরে গেল।
এ মা! যখন ওই দুই বোনের মধু খাওয়া হলো, তখন দুই বোনও মৌমাছি হয়ে গেল! তখন আর তাদের মধু খেতে কেউ মানা করত না।