রেহনুমা আফরীন মালিহা
প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১২:৫৪ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫ ১২:০৮ পিএম
আমি হলাম একটা ঘড়ি। আমার তিনটা পা। একটা পা দৌড়ায়, একটা পা হাটে আর একটা পা কচ্ছপের মতো ধীরে চলে। আমার তিনটা পা একসঙ্গে চলে। আমার গায়ে আছে বারোটা স্টেশন। একেকটা স্টেশনের একেক রকমের নাম। আমার পছন্দের খাবার হলো ব্যাটারির চার্জ। আমি একবার খেলে ছয় মাস পর্যন্ত চলতে পারি। আমি সারা দিন কথা বলি টিক টিক টিক। কিন্তু কেউ বোঝে না আমি কী বলতে চাই। কেউ যখন আমার ভেতর টাইমার সেট করে দেয়, তখন আমি চিল্লাতে চিল্লাতে মানুষের কান ফাটাই। আমি সব সময় মানুষকে সময়ের কাজ সময়মতো করতে বলি। মানুষ আলসেমি করে লেট করে আর আমাকে দোষ দেয়।
দ্বিতীয় শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা