× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমগাছে ভুতুড়ে কাণ্ড

মাসুম আওয়াল

প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৬:৫৩ পিএম

আঁকা : নীলাদ্রি রাজ সাহা, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আঁকা : নীলাদ্রি রাজ সাহা, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

টুকুদের আমগাছে ছুড়িস না ঢিল,

ওই গাছে ভূত থাকে নেমে দেবে কিল।

গাছটাতে ঝুলে থাকে থোকা থোকা আম

হয়ে গেছে গাছটার তবু বদনাম।


সে-ই কিল খায় যে-ই গাছতলা যায়

এ গাছের আম পেড়ে ভূতেরা খায়।

কী ভুতুড়ে কাণ্ড রে কী আজব ঘোস্ট 

খায় না চাঁদের আলো মুরগির রোস্ট।


খায় না বনের প্রাণী পুকুরের ফিস,

ভূতগুলো খায় শুধু ফল-নিরামিষ।

বনজঙ্গল জুড়ে কত গাছ আছে

সব ছেড়ে ওরা এলো টুকুদের গাছে।


কত ওঝা করে গেল কত ঝাড়ফুঁক

পালালো না ভূতগুলো কেঁপে ওঠে বুক।

স্বপ্নে দেখেছে টুকু কয়দিন আগে

স্বপ্নটা বলতেও ভয় ভয় লাগে।


এক বুড়ো ভূত করে খুব হাঁটা হাঁটি,

আম খেয়ে এইখানে ফেলে এক আঁটি।

সেই আঁটি থেকে হয় এই আম গাছ, 

তাই এই গাছে চলে ভূতদের নাচ।


কারো গলা কর্কশ কারো গলা মিহি

ভূতগুলো দল বেঁধে হাসে হা হা হি হি।

হেসে হেসে সকলেই এক সাথে বলে

আম খেতে চাও এসো আমাদের দলে।


যদি কেউ খেতে চাও এ গাছের আম

ভূতের খাতায় লেখো নিজেদের নাম।

ঘুম থেকে জেগে উঠে টুকু বসে ভাবে

আজকে আবার একা আমতলা যাবে।


হেঁটে হেঁটে চলে যায় গাছটার কাছে

দেখে গাছে লুকানো কী রহস্য আছে!

না না আজ পিঠে কোনো পড়ল না কিল

টুকু দেখে আমগাছ, আকাশের নীল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা