× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

জাহিদ খান

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৬:৩৮ পিএম

থাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে। এআইটি স্কলারশিপ-২০২৫ নামের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর লক্ষ্যে হলো উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করা।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি তিনটি স্বনামধন্য স্কুলে মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ দিচ্ছে। স্কুল তিনটি হলো স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসইটি), স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (এসইআরডি) ও স্কুল অব ম্যানেজমেন্ট (এসওএম)।

এআইটি স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ২০২৫-এ আবেদন করতে চাইলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। এগুলো হলোÑ

সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

ইংরেজি দক্ষতা : মাস্টার্স প্রোগ্রামের জন্য আইইএলটিএসে ৫ প্লাস স্কোর মাস্টার্সের জন্য, ডক্টরাল (পিএইচডি) প্রোগ্রামের জন্য ন্যূনতম ৫ দশমিক ৫ স্কোর প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীদের অবশ্যই ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আর ডক্টরাল প্রোগ্রামের আবেদনকারীদের অবশ্যই মাস্টার্স থাকতে হবে। এ ক্ষেত্রে মাস্টার্সে ন্যূনতম ৩ দশমিক ৫ জিপিএ এবং ব্যাচেলর ডিগ্রিতে ন্যূনতম ২ দশমিক ৭৫ জিপিএ থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ-

এআইটি স্কলারশিপ ২০২৫-এর জন্য আবেদন করতে চাইলে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের জন্য দুটি ভর্তির সময়সূচি আছে। আগস্ট ২০২৫ ইনটেকের জন্য আবেদন শেষ দিন ২০ জুলাই ২০২৫। আর জানুয়ারি ২০২৬ ইনটেকের জন্য আবেদন শেষ দিন ২০ ডিসেম্বর ২০২৫।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে : https://daadscholarship.com/thailand-ait-scholarships-2025-open-for-applications/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা