× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই বাংলাদেশের আয়োজনে ভিন্নধর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১১ মে ২০২৫ ১৮:৫২ পিএম

আপডেট : ১১ মে ২০২৫ ১৮:৫৩ পিএম

তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে জেসিআই বাংলাদেশ।

তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে জেসিআই বাংলাদেশ।

তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে এর কার্যক্রম। তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে জেসিআই বাংলাদেশ।

সম্প্রতি (১০ মে) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ম্যারিয়ট কনভেশন সেন্টারে জেসিআই বন্ডিং এন্ড বিয়ন্ড ২.০ (Bonding & Beyond 2.0) শিরোনামে ভিন্নধর্মী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জেসিআই বাংলাদেশ। প্রাণবন্ত পরিবেশ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর শক্তিশালী নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দিনব্যাপী আয়োজনটি সবার কাছে হয়ে উঠে অনন্য অভিজ্ঞতা। ৪৯৬ জন নিবন্ধিত অংশগ্রহণকারী নিয়ে এই আয়োজনে ছিল বেশকিছু সেশন।

উপস্থিত ছিলেন JCI-এর জাতীয় পরিচালনা পর্ষদ, লোকাল চ্যাপ্টারের নেতৃবৃন্দ ও সম্মানিত অতিথিরা—যাদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও অর্থবহ। ট্রেইনিং সেশনে ছিলেন অভিজ্ঞ ৪ ট্রেইনার। এরা হলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আমজাদ হোসাইন, কর্পোরেট কোচ ও ম্যানেজমেন্ট কনসালটেন্ট এন্ড মেন্টর ফর ইয়ুথ ফেরদৌস বাপ্পি, বাংলাদেশ স্কিল বাংলা সিইও আব্দুল্লাহ তাহের।

অনুপ্রেরণাদায়ী বক্তব্যে উপস্থিত সবাইকে উদ্দীপ্ত করেন জেসিআই'র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট  নজরুল ইসলাম এবং আমজাদ হোসেন ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের বার্তা দেন তাঁরা নিজেদের অভিজ্ঞতা থেকে। ২০২৫ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ নিজের সেশনে তুলে ধরেন এ বছরের মূল বার্তা “Rise Up”, যা যুব নেতৃত্বের শক্তি ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। এছাড়া তিনি জেসিআই কি এবং কেন জেসিআই করবেন সে সম্পর্কে ধারণা দেন।  

মূল প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন পরিচিত কর্পোরেট কোচ ফেরদৌস বাপ্পি এবং আবদুল্লাহ তাহের। তাঁদের সেশনে সদস্যরা নেতৃত্ব, টিমওয়ার্ক এবং ব্যক্তিগত দক্ষতা নিয়ে হাতে-কলমে শিখেছেন, যা কর্মজীবন ও ব্যক্তি জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ মুহূর্তে উদযাপন করা হয় জেসিআই'র ১১০ বছর পূর্তি, যা সংগঠনটির গর্বিত ইতিহাস ও ভবিষ্যতের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেয়। অংশগ্রহণকারীরা “Rise Up” থিমকে ঘিরে এক ঐক্যবদ্ধ ও আশাব্যঞ্জক পরিবেশে মিলিত হন। এই আয়োজন শুধু প্রশিক্ষণ নয়, এটি ছিল এক শক্তিশালী সংযোগ তৈরির সুযোগ—যেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা সদস্যদের মধ্যে গড়ে উঠেছে বন্ধনের সেতুবন্ধ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪৪টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা