লেখা ও আঁকা : মৃন্ময়ী রঙিন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ১২:০৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫ ১৪:১০ পিএম
লেখা ও আঁকা : মৃন্ময়ী রঙিন
সেদিন আমি আমার বাবা এবং মায়ের সঙ্গে সকাল ৭টায় রওনা দিয়েছিলাম। সেদিন যে কত মজা হয়েছিল। আমরা কোথায় যাচ্ছিলাম জানো? সুন্দরবনে। সুন্দরবন আসলেই কিন্তু অনেক সুন্দর। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে অনেক বন্ধু ছিল।

সবাই ছবি আঁকে। আমার বাবা-মাও ছবি আঁকে। আমরা যে রুমে ছিলাম সে রুমের দরজা খুলতেই ইস সামনে কত সাপ মাছ পশুপাখি। এগুলো কিন্তু সব মরা। কেমিক্যাল দিয়ে রাখা। পরীক্ষা করার জন্য রেখে দেওয়া হয়েছে। আমরা নৌকায় চড়েছি। কিন্তু বাঘ মামা আর এলো না। কী আর করা। অনেক নদী, অনেক গাছ, অনেক রঙিন পাখি দেখেছি। হরিণ দেখেছি, বানর দেখেছি। বাঘের পায়ের ছাপ দেখেছি। আমার ওখানে গিয়ে দুজন বন্ধু হয়েছে। আমি তাদের নাম রেখেছি। একজনের নাম পাখি কাকু ইনাম (ইনাম আল হক) আঙ্কেল। আর একজন পশু কাকু আনোয়ার আঙ্কেল। এরা কিন্তু অনেক বড় মানুষ। এরা পশুপাখিদের অনেক ভালোবাসে। আমিও পশুপাখিদের অনেক ভালোবাসি।
তৃতীয় শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি, ঢাকা