আবেদীন জনী
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ১১:৫২ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫ ১২:০২ পিএম
রোবট কথা বলতে পারে
চলতে পারে হেঁটে
হাসতে পারে, নাচতে পারে
বুদ্ধি অনেক পেটে।
হাত বাড়িয়ে ডাকতে পারে
ডাক দিলে দেয় সাড়া
এমন কঠিন কাজও আছে
হয় না রোবট ছাড়া।
লিখতে পারে, পড়তে পারে
ছবিও আঁকে ভালো
আজব আজব কাজ করে এই
বিশ্বকে চমকালো।
রোবট আছে সেল্স অফিসার
রোবট হোটেল বয়
এই জগতে রোবট দিয়ে
কত্ত কিছু হয়!
চালাচ্ছে রেল, ট্যাক্সি, জাহাজ
ছুটছে রকেট নিয়ে
আনছে খবর নতুন নতুন
দূরের গ্রহে গিয়ে।