× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভারেস্ট অভিযানে যাচ্ছেন পর্বতারোহী কাজী বিপ্লব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ২০:২১ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৫ ১৭:০১ পিএম

পর্বতারোহী কাজী বিপ্লব।

পর্বতারোহী কাজী বিপ্লব।

বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযানে আগামী বছরে (২০২৬ সাল) যাচ্ছেন পর্বতারোহী কাজী বিপ্লব (কাজী বাহলুল মজনু বিপ্লব)। আজ ৯ এপ্রিল এক ঘোষণায় তার এই অভিযানের কথা জানান। সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন তিনি।

নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টে অভিযান নিঃসন্দেহে দুরুহ এক কাজ। কাজী বিপ্লব বলেন, ‘বেশিরভাগ পর্বতারোহীই বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি। বহুদিনের এই স্বপ্ন পূরণে সবাইকে পাশে চাই। কাজী বিপ্লব ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ৭ হাজার মিটার ১টি এবং ৬ হাজার মিটার ১৩টি সহ মোট ১৪টি ক্লাইম্বিং অভিযান এবং ১টি ট্রেকিং অভিযানে অংশ নিয়েছেন। তিনি বলেন, পর্বতারোহণে প্রতিনিয়ত আমার বাবা-মা সহ ঘরের সবাই, ক্লাবের বন্ধুরা, বন্ধুরা, প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ ছোট বড় সবাই সব সময় সাহস এবং উৎসাহ দিয়ে গেছেন। এখনো দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম ভাইয়ের কথায় উৎসাহ পাই অনেক বেশী।

তিনি আরো বলেন, আমাদের কাছে বড় পাওয়া হলো স্পন্সর। এটি না পেলে পর্বতারোহণ বেশি দিন ধরে রাখা সম্ভব হতোনা। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সকল স্পন্সর আমাদের শুরু থেকে এখন পর্যন্ত অভিযানের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এবারও আশা করবো মাউন্ট এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে পাশে থাকবে স্পনসর প্রতিষ্ঠান। মাউন্ট এভারেস্ট অভিযানের আয়োজক বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

এক নজরে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত কাজী বিপ্লবের অভিযানের পর্বতের নাম, উচ্চতা উল্লেখ করা হলো। 

ক্লাইম্বিং অভিযান

১. স্টক কাং রি পর্বত :২০০৯ সাল।ইন্ডিয়া। 

উচ্চতা : ২০ হাজার ১৯০ ফুট।

২. লবুজে পর্বত :২০০৯ সাল। নেপাল।

উচ্চতা : ২০ হাজার ৭৫ ফুট।

৩. চেকিগো/নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক : ২০১০ সাল।নেপাল।

২০ হাজার ৫২৮ ফুট। 

৪. ইমজা সে/আইল্যান্ড পিক : ২০১২ সাল।নেপাল।

উচ্চতা : ২০ হাজার ২২৬ ফুট।

৫. কেয়াজো রি পর্বত : ২০১৪ সাল।নেপাল।

উচ্চতা : ২০ হাজার ২৯৫ ফুট। 

৬. কেয়াজো রি পর্বত : ২০১৫ সাল।নেপাল।

উচ্চতা : ২০ হাজার ২৯৫ ফুট। 

৭. মেরা পিক পর্বত : ২০১৬ সাল।নেপাল।

উচ্চতা : ২১ হাজার ৮৩০ ফুট।

৮. লারকে পর্বত : ২০১৭ সাল।নেপাল।

উচ্চতা : ২০ হাজার ৫০০ ফুট।

৯. লাকপা রি পর্বত : ২০১৮ সাল।চীন(তিব্বত)। 

উচ্চতা ২৩ হাজার ১১৩ ফুট।

৭ হাজার মিটারের পর্বত। 

১০. ফার্চামো পর্বত : ২০১৯ সাল।নেপাল।

উচ্চতা : ২০ হাজার ৩০০ ফুট।

১১. দোগারি হিমাল পর্বত : ২০২২ সাল।নেপাল।

উচ্চতা : ২১ হাজার ৪৪৩ ফুট।

১২. ডোলামা খাং পর্বত : ২০২২ সাল।নেপাল।

উচ্চতা : ২০ হাজার ৭৭৪ ফুট।

১৩. ফার্চামো পর্বত : ২০২৩ সাল।নেপাল।

উচ্চতা : ২০ হাজার ৩০০ ফুট।

৬ হাজার মিটারের পর্বত।

১৪. ইমজা সে/আইল্যান্ড পিক : ২০২৪ সাল।নেপাল।

উচ্চতা: ২০ হাজার ২২৬ ফুট।

ট্রেকিং অভিযান

১৫. অন্নপূর্ণা বেসক্যাম্প : ২০২৪ সাল।নেপাল।

উচ্চতা : ১৩ হাজার ৫৫০ ফুট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা