মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ পিএম
জিওচিনো রসেনি
ফরাসি ভক্তরা ইতালিয়ান সুরকার জিওচিনো রসেনির একটি মূর্তি গড়ছিলেন। একদিন তা দেখানোর জন্য ভক্তরা তাকে নিয়ে গেলেন। রসেনি মূর্তিটি দেখে জানতে চাইলেন, ‘এটি বানাতে কত খরচ হবে? ভক্তরা জানালেন, বিশ হাজার ফ্রাঁ’। এ অঙ্কটি তখনকার দিনে বিশাল ব্যাপার ছিল। রসেনি তখন ভক্তদের বললেন, ‘এ বিশ হাজার ফ্রাঁ আমাকে দিলে বাকি জীবন ওখানেই দাঁড়িয়ে থাকতাম।’
সূত্র : বিখ্যাতদের রঙ্গমঞ্চ