হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২২:০১ পিএম
শীতের মৌসুমে স্যুপ বেশ উপাদেয় একটা খাবার। তা ছাড়া এ সময় নিয়মিত স্যুপ খেলে ঠান্ডা লাগা বা অন্য যেকোনো সমস্যা থেকে কিছুটা রেহাই মেলে। চার ধরনের মজাদার ও সহজে তৈরি করা যায় এমন রেসিপি দিয়ে সাজানো আজকের হেঁশেল-

চিকেন-ভেজিটেবল
স্যুপ
যা যা লাগবে
মুরগির মাংস
(হাড় ছাড়া) ২০০ গ্রাম, তেল ১ টেবিল চামচ, গাজর আধা কাপ, পেঁপে আধা কাপ, বাঁধাকপি ১
কাপ কুচানো, সেলারি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, ভুট্টা আধা কাপ, টমেটো আধা কাপ, ভেজিটেবল
স্টক ৪ কাপ, লবণ পরিমাণমতো, গোলমরিচ ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, আদা-রসুন বাটা ১
চা চামচ ও ধনেপাতা সাজানোর জন্য।
যেভাবে তৈরি
করবেন
একটি প্যানে তেল
গরম করে আদা-রসুন বাটা দিয়ে হালকা ভাজতে হবে। এর মধ্যে মুরগির টুকরো এবং সামান্য লবণ,
গোলমরিচ ও কাঁচামরিচ টুকরো দিয়ে ভালো করে ভেজে নিন। সব সবজি দিয়ে কয়েক মিনিট নেড়ে নিতে
হবে। ভেজিটেবল স্টক দিয়ে ফুটিয়ে নিন। লবণ ও গোলমরিচ মিশিয়ে আরও ১০ মিনিট রান্না করুন।
ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম পরিবেশন করুন।
গাজরের স্যুপ
যা যা লাগবে
গাজর (কুচানো)
৪টি, পেঁয়াজ (কাটা) ১টি, মাখন ২ টেবিল চামচ, ভেজিটেবল স্টক ৩ কাপ, দুধ আধা কাপ, লবণ
ও গোলমরিচ স্বাদমতো।
যেবাবে তৈরি
করবেন
একটি প্যানে মাখন
গরম করে পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে। গাজর দিয়ে হালকা নেড়ে নিন। স্টক ঢেলে
২০ মিনিট ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানাতে হবে। এবার
পাত্রে পেস্টটি দিয়ে এর মধ্যে দুধ, লবণ ও গোলমরিচ মিশিয়ে পরিবেশন করুন।

মজার পটেটো
স্যুপ
যা যা লাগবে
আলু ৩টি (কিউব
কাট), মাখন ১ টেবিল চামচ, দুধ ২ কাপ, ক্রিম ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ ১
চা চামচ, লবণ পরিমাণমতো ও ধনেপাতা বা চিজ টপিংয়ের জন্য।
যেভাবে তৈরি
করবেন
একটি প্যানে মাখন
গরম করে রসুন হালকা ভেজে নিন। এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে সেরে নিন। দুধ ও ক্রিম ঢেলে
১০ মিনিট রান্না করুন। লবণ ও গোলমরিচ মিশিয়ে ভালোভাবে নেড়ে পরিবেশন করুন সুস্বাদু ক্রিমি
পটেটো স্যুপ।
রামেন
যা যা লাগবে
রামেন নুডলস ১
প্যাকেট, চিকেন বা ভেজিটেবল স্টক ২ কাপ, সেদ্ধ মুরগি (কাটা) আধা কাপ, গাজর ও বাঁধাকপি
আধা কাপ, সয়া সস ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ ও সেদ্ধ ডিম সাজানোর জন্য।
যেভাবে তৈরি
করবেন
স্টক ফুটিয়ে আদা
ও সয়া সস মিশিয়ে নিন। রামেন নুডলস এবং সবজি দিয়ে ৫ মিনিট রান্না করুন। পছন্দমতো পাত্রে
দিয়ে টপিং হিসেবে সেদ্ধ ডিম ও মুরগি দিয়ে পরিবেশন করুন।