মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯ পিএম
মাইকেল মধুসূদন দত্ত
সদ্য প্রকাশিত হয়েছে ‘মেঘনাদবধ কাব্য’। একদিন মেঘনাদবধ কাব্যের স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত কোনো এক বিশেষ কাজে বাজারে গেছেন। সেখানে দেখলেন এক অদ্ভুত দৃশ্য! এক সাধারণ দোকানদার খুব মনোযোগ দিয়ে মেঘনাদবধ পড়ছেন। তিনি কৌতূহলী ভাব নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘কী পড়ছেন?’
দোকানি উত্তর দিলেন, ‘আজ্ঞে এ একখানি
নতুন কাব্য।’
মধুসূদন ইচ্ছা করেই একটু ঠেস দিয়ে বললেন, ‘বাংলা ভাষায় আবার কাব্য!’ বাংলা সাহিত্যে তো তেমন কোনো উল্লেখযোগ্য কবিতাই নেই, তো কবিতাই নেই, হুঁ।’ দোকানি বললেন, ‘সে কী, এই একখানি কাব্যই তো যেকোনো জাতির ভাষাকে গৌরবান্বিত করতে পারে।’ হেসে মধুসূদন বললেন, ‘তাই নাকি, তা এটা কী রকম কাব্য একটু পড়ুন তো দেখি, শুনি।’
সূত্র : বঙ্গ মনীষীর রঙ্গ রসিকতা