× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে উচ্চশিক্ষা

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ

জাহিদ খান

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ০৯:৩৯ এএম

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের গবেষণায় ফেলোশিপ দিচ্ছে।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের গবেষণায় ফেলোশিপ দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ক্যালিফোর্নিয়ার এ বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের গবেষণায় ফেলোশিপ দিচ্ছে। সম্পূর্ণ অর্থায়নের এ ফেলোশিপের জন্য আবেদন চলছে। আট সপ্তাহের এ ফেলোশিপে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সুযোগ দেবে ৩০ থেকে ৩৫ শিক্ষার্থীকে। এ ফেলোশিপের কেতাবি নাম ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সামার ফেলোশিপ ২০২৫’ (SURF)। গবেষণাভিত্তিক এ ফেলোশিপ আগামী বছরের ২১ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। এ ফেলোশিপের জন্য কোনো আবেদন ফি নেই। 

আবেদনকারীরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষদের নির্দেশনায় গবেষণা প্রকল্পগুলোয় কাজ করবেন। স্ট্যানফোর্ডের এ ফেলোশিপের লক্ষ্য শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে নিযুক্ত করা এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নে উৎসাহিত করা।

ফেলোশিপের সময় : আট সপ্তাহ

সময় : ২১ জুন-১৬ আগস্ট ২০২৫

আর্থিক সুবিধা : সম্পূর্ণ অর্থায়ন বা ফুল ফান্ডেড

আবেদন শেষ : ১ ফেব্রুয়ারি, ২০২৫

আর্থিক কী কী সুবিধা পাবেন ফেলোরা

  •   ভ্রমণের জন্য অর্থ
  •   আবাসন
  •   খাদ্যসহায়তা
  •   ফেলোশিপ শেষে ৫ হাজার ৫০০ ডলার

গবেষণা প্রকল্প

  •   অ্যারোনটিকস ও মহাকাশবিজ্ঞান
  •   শিশু চিকিৎসা, জৈবপ্রযুক্তি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  •   বায়োইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  •   বায়োইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  •   বায়োইঞ্জিনিয়ারিং ও জেনেটিকস
  •   কেমিক্যাল প্রকৌশল, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল
  •   রেডিওলজি, রসায়ন, গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, তথ্য ও প্রযুক্তি
  •   সিভিল ও পরিবেশগত প্রকৌশল
  •   ভাষাতত্ত্ব
  •   কম্পিউটারবিজ্ঞান
  •   বায়োমেডিকেল ডেটা সায়েন্স ও কম্পিউটার সায়েন্স
  •   ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  •   ভূতত্ত্ব
  •   শক্তিবিজ্ঞান ও প্রকৌশল
  •   ব্যবস্থাপনাবিজ্ঞান

আবেদনে যোগ্যতা

  •   আবেদনের বয়স : কমপক্ষে ১৮ বছর
  •   নিম্ন আর্থসামাজিক অবস্থাসম্পন্ন পরিবার থেকে আসা শিক্ষার্থী
  • আবেদনে প্রয়োজনীয় নথি
  •   জীবনবৃত্তান্ত
  •   সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  •   স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
  •   সুপারিশসংবলিত দুটি চিঠি (রেকমেন্ডেশন লেটার)
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা