× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রতিনিধি থেকে সফল কনটেন্ট ক্রিয়েটর

আনিসুর রহমান, ধোবাউড়া (ময়মনসিংহ)

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:০১ পিএম

জনপ্রতিনিধি থেকে সফল কনটেন্ট ক্রিয়েটর

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৩ নং ধোবাউড়া সদর ইউনিয়নের ভূট্টা গ্রামের সনামধন্য একটি পরিবারের বাসিন্দা নূরে আলম। ২০১১ সালে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভও করেন। ২০১৬ সালে মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচনে অংশ নেননি। কয়েক বছর বাড়িতে বসে অলস সময় কাটাতেন। এরপর এলো করোনা।

মাথায় আসলো কনটেন্ট তৈরির বিষয়টি। সেখান থেকেই ফেইসবুকে বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও আপলোড করা শুরু করেন। শুরুতে অনেকে হাসি ঠাট্টা করেন। কিন্তু ভিডিওগুলো ধীরে ধীরে ভিউ হতে থাকে। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষণীয় কনটেন্ট ভিডিও তৈরি করে আপলোড দেন নিজের ফেইসবুক পেইজে। শুরুর চার  মাস পরে পেলেন স্বস্তির নিশ্বাস। সে মাসে তার আয় ৬০ হাজার টাকা।  ক্রমে বৃদ্ধি পেতে থাকে তার আয়। এখন প্রতি মাসে তার আয় হায় প্রায় ৫ লক্ষ টাকা।

ভিন্নধর্মী কনটেন্ট হওয়ায় পছন্দ করেন দর্শকরাও। ভিউ হয় মিলিয়ন মিলিয়ন। উপার্জিত অর্থ বিভিন্ন জনক্যালণমূলক কাজে ব্যয় করেন। ধোবাউড়া বাসস্টান্ড এলাকায় নিজ উদ্যোগে নির্মাণ করেন একটি মাটির রাস্তা। অন্যদিকে হাজী আব্দুল করিম মাদ্রাসার একটি পুকুর ভরাট করে দেন। এখানে খরচ হয় লক্ষাধিক টাকা। এছাড়া মাদরাসার দেয়ালকে দৃষ্টিনন্দন করতে গ্রাফিতি আর্ট করেন। নূরে আলম ভিডিও তৈরি করেন এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং তার তিন ভাতিজিকে নিয়ে। 

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভাতিজী নুসাইবা আক্তার জানান, আমার স্কুল থেকে বাড়িতে আসার পর বাড়িতে জেঠার সঙ্গে মোবাইলে ভিডিও করি। এসব ভিডিও করে আমরাও আনন্দ পাই।’

ভিডিও টিমের আরেক সদস্য স্কুল শিক্ষার্থী শ্রাবণ বলেন, স্কুল ছুটির পর আমরা কয়েকজন নূরে আলম চেয়ারম্যানের সাথে ভিডিও বানাই। তিনি সামাজিক শিক্ষামূলক বিভিন্ন কনটেন্ট তৈরি করেন। আমাদেরও ভালো লাগে। যা দর্শকরাও পছন্দ করেন।

হাজী আব্দুল করিম মাদরাসার শিক্ষক জুবায়ের আহমেদ বলেন, নূরে আলম চেয়ারম্যান ভিডিও তৈরি করে উপার্জিত টাকা দিয়ে আমাদের মাদরাসার একটি পুকুর ভরাট করে দিয়েছেন। ছাত্রদের বিভিন্ন সময় শিক্ষা উপকরণ দিয়েছেন। এছাড়াও রাস্তার পাশে মাদরাসার দেওয়ালে ইসলামিক গ্রাফিতির আর্ট করেয়েছেন। আমরা ওনার সফলতা কামনা করি। 

নূরে আলমকে নিয়ে শুরুতে সমালোচনা করলেও এখন সবাই প্রংশসা করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে আমরা তার ভিডিও বানানো ভালো ভাবে নিইনি। কিন্তু এখন আমরা পরিবারের সবাইকে নিয়ে বাসায় তার সামাজিক শিক্ষামূলক ভিডিওগুলো দেখি। স্থানীয় হাজী ফখরুল হাসান বলেন, নূরে আলম চেয়ারম্যান আমাদের ৩০টি পরিবারের যাতায়াতের জন্য নিজ উদ্যোগে একটি রাস্তা করে দিয়েছেন। আমরা চাই তার সামাজিক কার্যক্রম আরও বিস্তিত হোক। চেয়ারম্যান না হয়েও সে জনকল্যাণে কাজ করছে।

নির্মাতা নূরে আলম তখন কাশ্মির ভ্রমণে গিয়েছিলেন। সেখানে বরফ দিয়ে তাইয়্যামুম করার ভিডিও তার মোঃ নূরে আলম নামে ফেইসবুক পেইজে আপলোড করেন। সেটি মূহূতেই ভাইরাল হয়ে যায়। এরপর থেকে তিনি আঁটসাট বেঁধে এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থী ভিডিও তৈরি করতে থাকেন। যা দর্শকদেরও বেশ পছন্দ হয়। এসব ভিডিও কয়েক মিলিয়ন পর্যন্ত ভিউ হয়। যা থেকে মোটা অংকের অর্থ আসতে থাকে। গত নভেম্বর মাসে আয় হয় ৫ লক্ষ টাকা। যখন ভিডিও করা শুরু করি তখন কল্পনাও করিনি এসব ভিডিও ভাইরাল হবে। ভিডিও থেকে এত টাকা আসবে এটাও জানা ছিল না। ছেলেমেয়েরাও আমাকে এসব কাজে সহযোগিতা করেছে। আমার এক ছেলে এবং এক মেয়ে। তারা এই কাজে আমাকে সব চেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে। তবে সফল কনটেন্ট হওয়া অন্য সবার মতো আমার জন্য সহজ ছিল না। এলাকা এবং আমার বন্ধুবান্ধব অনেকে হাসি ঠাট্টা ও মশকরা করতো। এখন আবার সবাই বাহবা দিচ্ছে। আমার সফলতায় সবাই উৎসাহ দিচ্ছে। আমি আমার কনটেন্টের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে চাই।

ধোবাউড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল বলেন, ‘নুরে আলম আমার খুবই কাছের বন্ধু। আমি প্রথম শুনলাম যখন সে ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা আয় করছে, তখন আমার বিশ্বাস হয়নি। পরে ওর সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম। তার এমন কাজে আমি অনেক খুশি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা