দেবশংকর চক্রবর্তী
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৯ পিএম
এ সুন্দর ছবিটি এঁকেছে প্রযত রায়। সে ৮৮ নং মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
রাজুর কাছে শীতের সকাল মানে বেলা করে ঘুম থেকে ওঠা। আর এখন স্কুল ছুটি, সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। রাজু মাকে বলল, মা আমরা এবার ছুটিতে কোথায় ঘুরতে যাব? মা বলল, দেখি কোথায় যাওয়া যায়। রাজু ভেবে পাচ্ছে না, কোথায় যাবে ওরা?
আজ রাজুর বন্ধুরা মিলে একটু কাছাকাছি জায়গায় ঘুরতে যাবে। রাজু রেডি হলো। বেরিয়ে গেল বাসা থেকে। ঘুরতে ঘুরতে সে দেখতে পেল একটি ছোট পিঠার দোকান। সেখানে হরেকরকম পিঠা। চিতই, পুলি, বিবিখানা, জামাই, পাটিসাপটা, দুধপুলি, মাংস পিঠা আরও কত কি! তা দেখে রাজুর মুখ হাঁ হয়ে গেল! খাওয়ার ইচ্ছে থাকলেও তার কাছে এখন টাকা নেই। বাড়ি এসে খুব মন খারাপ করে আছে দেখে মা জানতে চাইল। রাজু বলল, মা, এমন কোনো জায়গা আছে যেখানে আমি যেমন ইচ্ছে তেমন পিঠা খেতে পারব? মা বলল, তুমি তোমার নানার বাড়িতে যেতে পারো। রাজু ঠিক করল সবাই মিলে নানার বাড়ি যাবে। ঠিক কালই সবাই চলে গেল নানাবাড়ি। নানাবাড়ির সকালবেলায় রাজু দেখল এটা তো একটা আলাদা পরিবেশ! এখানে শীতটাও খুব বেশি।