মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২৪ পিএম
চার্লি চ্যাপলিন
শার্লক হোমসের লেখক আর্থার কোনান ডয়েল মঞ্চনাটক দেখতে গিয়ে এক কিশোরের অভিনয়ে মুগ্ধ হলেন। ছেলেটিকে উৎসাহ দিতে লেখক তাকে কাছে ডাকলেন। বললেন, ‘চালিয়ে যাও। তোমার পতিভা আছে। একদিন অনেক নাম হবে তোমার।’ শুনে ছেলেটি প্রস্তাব দিল, ‘আমি খুব গরিব। আপনার এক বছরের উপার্জন আমাকে দিলে আগামী পাঁচ বছরে আমার উপার্জন আপনাকে দেব।’ শুনে কোনান ডয়েল একটু বিরক্ত হলেন। ছেলেটিকে তিনি আর কিছু বলেননি। পরে সেই কিশোর চলে গেল যুক্তরাষ্ট্রে। এক বছর পর দেখা গেল তার উপার্জন কোনান ডয়েলের উপার্জনকে ছাড়িয়ে গেছে। সেই ছেলেটি আর কেউ নন, অভিনয় দিয়ে দুনিয়া মাতানো চার্লি চ্যাপলিন।
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম