× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

বিকালের নাশতায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০৮ পিএম

বিকালের নাশতায়

শীতকালীন নানা সবজি দিয়ে তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর নাশতা আইটেম নিয়ে সাজানো আজকের হেঁশেলÑ

বাঁধাকপি রোল

যা যা লাগবে

বাঁধাকপি (কুচি) ২ কাপ ও আস্ত ১টি, গাজর (গ্রেট করা) আধা কাপ, আলু (সেদ্ধ) ১টি, ক‍্যাপসিকাম (কুচি) আধা কাপ, কাঁচা মরিচ ২-৩টি, আদা বাটা আধা চা চামচ, জিরা ও ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা (কুচি) ২ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, কালিজিরা আধা চা চামচ, লবণ ও চিনি পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে আস্ত বাঁধাকপি ভাপিয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার কড়াইয়ে অল্প তেলে কালিজিরা ফোড়ন, বাঁধাকপি কুচি এবং একে একে সব সবজি ও মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নরম হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার ভাপ দেওয়া বাঁধাকপি থেকে পাতা আলাদা করে নিতে হবে। এর মধ্যে বাঁধাকপির পুর দিয়ে মাথার দুই দিকে মুড়ে রোল করে নিন। এভাবে সবকটি বানিয়ে নিতে হবে। এবার বাঁধাকপির রোলগুলো স্টিম করে বা তেলে ভেজে পরিবেশন করুন।


ভেজিটেবল বার্গার

যা যা লাগবে

গাজর, মটরশুঁটি, মুলা, বাঁধাকপি (গ্রেট করা) ২ কাপ, আলু (সেদ্ধ) আধা কাপ, পেঁয়াজ (কুচি) আধা কাপ, রসুন এবং আদা বাটা ২ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, ব্রেডক্রাম্ব ১ কাপ, হলুদ আধা চা চামচ, লবণ পরিমাণমতো, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ও তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

সবজিগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে। একটি বাটিতে সবজি, মাখানো আলু, পেঁয়াজ, আদা-রসুন বাটা, মসলা একসঙ্গে মিশিয়ে নিন। বাইনডিংয়ের জন্য ব্রেডক্রাম্ব দিন। মিশ্রণটি যেন শক্ত হয়। মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বা বার্গার পেটির আকারে তৈরি করুন। একটি প্যানে তেল গরম করে পেটিগুলো মাঝারি আঁচে ভাজুন। প্রতিটি পেটি সোনালি রঙ ধারণ করলে তুলে ফেলুন। এবার বার্গার বান কেটে তাতে মাখন দিন। লেটুস, টমেটো স্লাইস, শীতকালীন সবজির পেটি, চিজ স্লাইস যোগ করুন। টমেটো কেচাপ বা মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন।


ফুলকপি ফ্রাই

যা যা লাগবে

ফুলকপি ১টি, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, আদা-রসুনের পেস্ট ২ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, টমেটো কেচাপ ৩ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব বা ময়দা (কোট করার জন্য) ২ কাপ এবং তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

গরম পানিতে ২ থেকে ৩ মিনিট ফুলকপির টুকরাগুলো সেদ্ধ করে নিন। এরপর টুকরাগুলো সব উপকরণের সঙ্গে মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। ব্রেডক্রাম্ব বা ময়দার ওপরে ভালোভাবে কয়েকবার গড়িয়ে নিন। অতিরিক্ত ময়দা গা থেকে হালকা করে ঝেড়ে নিন। ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। বাদামি রঙ হলে গরম গরম পরিবেশন করুন।

সবজি পাকোড়া

যা যা লাগবে

ফুলকপি (কুচি) আধা কাপ, বাঁধাকপি (কুচি) আধা কাপ, গাজর ও শিম (কুচি) আধা কাপ, বরবটি ও মুলা (কুচি) আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচধনেপাতা কুচি ২ টেবিল চামচকর্নফ্লাওয়ার ২ টেবিল চামচভাজার জন্য তেল ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

কটি বাটিতে ওপরের সব উপকরণ ভালো করে মিলিয়ে নিতে হবে। এরপর প্যানে তেল গরম হলে পাকোড়া আকারে ডুবো তেলে ভেজে তুলে রাখতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা