× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইশকুলে সে পড়ে

জাহাঙ্গীর আলম জাহান

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:০৬ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১২:৩৯ পিএম

ইশকুলে সে পড়ে

খোকা কিন্তু ছোট্টটি নেই

নার্সারিতে পড়ে

ছাত্র হওয়ার মর্যাদা সে

পাচ্ছে এখন ঘরে।


আম্মু তাকে আদর করে

আব্বুও দেয় চুম

পড়ার সময় পড়তে বসে

ঘুমের সময় ঘুম।


রঙিন বইয়ে মজার ছড়া

বর্ণমালাও শেখে

খাতার ওপর হিজিবিজি

কী যেন সে লেখে।


হয়নি শেখা অ আ ক খ

লিখতে তবু চায়

হাতের থেকে পেনসিলটা

পিছলে পড়ে যায়।


এটা আঁকে সেটা আঁকে

সবই হিজিবিজি

পড়া নিয়ে সন্ধ্যা-সকাল

সময় কাটে বিজি।


লেখার খাতায় আঁকিবুঁকি

যায় না কিছু বোঝা

খোকন বলে লেখাপড়া

নয় অতটা সোজা।


আম্মু তাকে ইশকুলে নেয়

আম্মু আনে ঘরে

খোকন কিন্তু ছোট্টটি নেই

ইশকুলে সে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা