× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

প্রশংসা থেকে শুরু মারামারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১২:২৯ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৩:১২ পিএম

প্রশংসা থেকে শুরু মারামারি

ইতালিয়ান চিত্রশিল্পী আমেদো মদিলিয়ানি এবং ফরাসি শিল্পী মরিস উত্রিলো উভয়ের তাদের কাজ সম্পর্কে জানাশোনা ছিল। তাদের প্রথম দেখা হওয়ার পর পরস্পরকে প্রশংসা করতে লাগলেন। মদিলিয়ানি বললেন, ‘আপনি পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রশিল্পী।’ মরিস তাকে থামিয়ে দিয়ে বললেন, ‘না, আপনি।’ মদিলিয়ানি বললেন, ‘আমি আপনাকে আমার কথার প্রতিবাদ করতে নিষেধ করছি।’ মদিলিয়ানি বলে ওঠেন, ‘আমাকে বাধা দিতে আপনাকেও নিষেধ করছি।’ দুজনের বাদানুবাদ উত্তপ্ত হয়ে উঠল। মরিস বললেন, ‘আপনি যদি আরেকবার ও কথা বলেন, তাহলে কিন্তু মার খাবেন।’ মদিলিয়ানি বললেন, ‘আপনি শ্রেষ্ঠ।’ ব্যস শুরু হয়ে গেল দুজনের মধ্যে হাতাহাতি। কিছুক্ষণ পর কাছেই পানশালায় বসে কয়েক বোতল মদ্য পান করে দুজনের সমঝোতা হলো। বেরিয়ে এসে একজন বললেন, ‘আপনি শ্রেষ্ঠ শিল্পী।’ ‘না, আপনি।’ পুনরায় মারামারি লাগলে দুজনেই রাস্তার পাশে নর্দমায় পড়ে গেলেন এবং সেখানে ঘুমিয়ে পড়লেন। ভোরে ঘুম ভাঙতেই দেখেন, চোর তাদের পকেটের টাকা হাতিয়ে নিয়েছে।

সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা