× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাক্ষেত্রে নারীদের সুযোগ বাড়াতে ও বৈষম্য দূর করতে আলোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৮:০২ পিএম

নারীদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় বিষয়ে আলোচনা সভা

নারীদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় বিষয়ে আলোচনা সভা

কিশোরগঞ্জের মিঠামাইনে শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অপারেটিং ডাইভারসিফাইড অপারচুনিটিস ইন ম্যাস-মিটিগেশন অব অবস্ট্যাকলস অফ গার্লস এডুকেশন (অদম্য) প্রকল্পের আওতায় গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে অর্থায়ন করেছে মালালা ফান্ড এবং এটি পরিচালনা করেছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। 

'অদম্য' প্রকল্পের আওতায় বিদ্যালয়ে কন্যাশিশুদের ভর্তি বৃদ্ধি, নারী শিক্ষা ও জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কমিউনিটি ভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং গার্লস ক্লাব গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের এসএমইটি (STEM), এসইএল (SEL) এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষাগত সহায়তা প্রদান করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, স্যানিটারি ন্যাপকিন প্রদান এবং মাসিক ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সভার মূল আলোচনায় মেয়েদের শিক্ষার প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করা হয়। অদম্য প্রকল্পের একজন উপকারভোগী তাসমিয়া মিম বলেন, গার্লস ক্লাবের সদস্য হয়ে আমি আত্মবিশ্বাসী ও সচেতন হতে পেরেছি। এখন আমি আমার স্কুলের অন্য মেয়েদের মাঝেও সচেতনতা ছড়াতে সাহায্য করছি। গার্লস ক্লাবের কার্যক্রম আমাকে আরও দক্ষ করে তুলেছে। 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, সমাজে প্রকৃত পরিবর্তন আনতে আমাদের শিক্ষার প্রসার এবং নারীদের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। যদিও অনেক চ্যালেঞ্জ রয়েছে।  নারী এবং শিশুদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান করভি রাকসান্দ বলেন, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট বিশ্বাস করে যে শিক্ষা পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মালালা ফান্ডের 'অদম্য' প্রকল্পের মাধ্যমে আমরা কন্যাশিশুদের শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি মেয়ে তার স্বপ্ন অনুসরণ করতে পারে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের এডুকেশন চ্যাম্পিয়ন কামরুল কিবরিয়া অয়ন বলেন, মিঠামইনের মতো প্রত্যন্ত অঞ্চলে যেখানে উন্নত মানের শিক্ষার সুযোগ খুবই সীমিত, অদম্য প্রকল্পটি মেয়েদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি করা এবং মেয়েদের শিক্ষার গুরুত্ব বাড়ানোর জন্য একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা