মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৩ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৪ এএম
জর্জ বার্নার্ড শ’
ডিনার পার্টিতে জর্জ বার্নার্ড শ’র পাশে বসেছিল অহংকারী এক যুবক। সে অল্প সময়ের মধ্যে নানা কথা বলে শ’র কান ঝালাপালা করে ফেলে। খাবার পর্ব শেষে শ’ তার দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমাকে-আমাকে মিলে পৃথিবীতে অজানা আর কিছু থাকল না। যুবকটি শ’র কথা শুনে উৎসাহিত হয়ে বলল, মানে মানে? শ’ বললেন, মানে, বিশ্বের সমস্ত জ্ঞানভান্ডার তোমার নখদর্পণে। শুধু একটা জিনিস তোমার জানা নেই। সেটা শুধু আমি জানি। যুবকটি কৌতূহল নিয়ে জানতে চাইল সে জিনিসটি কী? শ’ এবার বললেন, তুমি যে একটা ভীষণ বিরক্তিকর, এ তথ্যটিই তুমি জানো না। এটা শুধু আমি জানি।
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম