গোলাম কিবরিয়া
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা
দেশে চলমান বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যাদুর্গতের সহযোগিতায় এগিয়ে এসেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একদল শিক্ষার্থী গত ২৯ আগস্ট রাত ১.৩০-এ লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরবসু, কাদিরার চর, আন্ডার চরের ২৫০টি পরিবারের জন্য উপহারসামগ্রী নিয়ে রওনা দেয়। বন্যা কবলিত মানুষদের শিক্ষার্থীরা শুকনো খাবার (মুড়ি,চিড়া,গুড়,বিস্কুট,খেজুর, খাবার স্যালাইন,খাবার পানি ৫ লিটার) ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন স্যানিটারি প্যাড, সাবান, মোমবাতি, লাইটার, কাপড় বিতরণ করেছে।
লক্ষীপুর জেলার রামগতি থানার বিভিন্ন গ্রামে ও আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে উপহার সামগ্রী মানুষদের কাছে পৌছে দেয় শিক্ষার্থীরা৷ তারা জানান, আমাদের কাছে যারা আমানত দিয়েছেন আমরা তাদের আমানত সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। শিক্ষার্থীরা সবাইকে আহবান করেন বন্যাকবলিত মানুষদের পাশে দাড়ানোর জন্য।