× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ

গোলাম কিবরিয়া

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৩ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৩ পিএম

ত্রান সামগ্রী বিতরন করেন 'আসুন কিছু করি' সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকরা

ত্রান সামগ্রী বিতরন করেন 'আসুন কিছু করি' সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকরা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রত্যন্ত ইউনিউন চর কাদেরিয়া এবং চর বসুতে ত্রান সামগ্রী বিতরন করেন 'আসুন কিছু করি' সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকরা। 

প্রায় ৭০০ পরিবারের জন্য নিম্নে বর্নিত প্যাকেজ প্রদান করা হয় , ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ৫০০ মিলি তেল, ৫০০ গ্রাম চিনি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, বিস্কিট, চিড়া, মুড়ি, পানি, শিশুখাদ্য ও জরুরী মেডিসিন।  

স্বেচ্ছাসেবকরা গ্রামের প্রত্যান্ত অঞ্চলের ভেতরে গিয়ে সরজমিনে ক্ষতিগ্রস্থদের দেখে টোকেন দিয়ে আসেন। পরবর্তীতে বন্যাদুর্গতরা সু-শৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে সামগ্রী নিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: হাসানুল ইসলাম রায়হান,  লাবিব,  জাবেরসহ প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবকের দল। সভাপতি রায়হান স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাস্তার পাশে গড় পড়তা ত্রান না দিয়ে গ্রামের ভেতরের অঞ্চলে ত্রান পৌছানোর জন্য। শিশুখাদ্যের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

আসুন কিছু করি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিগত ১০ বছর যাবত কর্মসংস্থান তৈরি, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা, ফ্রী অক্সিজেন সেবা, রক্তদান, এতিম ও অসহায় শিশুদের শিক্ষাভার গ্রহনসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা