× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্সিজেন মাস্ক

লেখা ও আঁকা : রিফাহ্ নানজীবা চৌধুরী

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১২:৩৫ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৫:০১ পিএম

অক্সিজেন মাস্ক

সালটা ৩০৪৫। সকাল থেকে রুমুর বাবা-মা তার অক্সিজেন মাস্কটি খুঁজছে। মাত্র এক মিনিট অক্সিজেন মাস্ক ছাড়া থাকায় রুমুর অবস্থা কাহিল। এদিক-সেদিক খুঁজতে খুঁজতে অবশেষে তারা ঘরের কোনায় মাস্কটি খুঁজে পেল। অক্সিজেন মাস্কটি পরে যেন রুমু স্বস্তি ফিরে পেল। জন্মের পর থেকেই ওর পরিবারকে, এমনকি আশপাশের সবাইকে সে এমন মাস্ক পরে থাকতে দেখছে! মাঝে মাঝে তার খুব জানতে ইচ্ছে করে কেন তাদের মাস্কটি পরতে হয়? তারা কেন এটি ছাড়া চলতে পারে না। রুমুর তো এটি পরতে একদমই ভালো লাগে না। সারাক্ষণ মুখ বন্ধ বন্ধ লাগে। এ নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার নানুর ডাক পড়ল। কী করো নানু ভাই?

কিছু না নানুমা। এমনি বসে আছি। আচ্ছা নানুমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি?

হ্যাঁ, বলে ফেল না... কী জানতে চাস?

আচ্ছা নানুমা, আমাদের কেন এ অক্সিজেন মাস্ক পরতে হয়? কেন আমরা এটি ছাড়া এক মুহূর্তও চলতে পারি না?

ও আচ্ছা, এই কথা! সে তো অনেক আগের কথা রে রুমু!! শোন তবে, অনেক অনেক বছর আগে যখন আমরা মাস্ক ছাড়া চলতে পারতাম, তখন পৃথিবীর চারপাশ সবুজ গাছপালায় ভরা ছিল। আর সেই গাছ থেকে আমরা অক্সিজেন পেতাম। কিন্তু মানুষ তাদের প্রয়োজনে একটা সময় গাছ কাটতে শুরু করল। আসবাবপত্র থেকে শুরু করে রাস্তাঘাট বানাতে তারা গাছই সবার আগে কাটত। কিন্তু গাছ লাগানোর কথা তাদের মাথায় ছিল না। বুঝলি, বসে খেলে যেমন রাজার ভান্ডার শেষ হয়ে যায় তেমন আমাদের গাছও একদিন শেষ হয়ে গেল। এমন করতে করতে এখন তো আর গাছ তেমন দেখাই যায় না। গাছ কমে যাওয়ার ফলে অক্সিজেন কমে গেছে। সেই থেকে আমাদের এ অক্সিজেন মাস্কটি পরতে হয়।

কী সাংঘাতিক! আচ্ছা নানুমা, আমরা যদি আবার গাছ লাগাই তাহলে কি পৃথিবী আগের মতো হয়ে যাবে?

তা তো জানি না রে!! হলেও হতে পারে...

কিরে ওঠ এবার!! আর কতক্ষণ ঘুমাবি?

মার ডাকে রুমর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই সে আশপাশে নানুমাকে খুঁজতে থাকে। মা জিজ্ঞেস করে কি রে? কী খুঁজছিস রুমু?

রুমু তখন আমতা আমতা করে বলে নানুমা... গাছ...। রুমুর মা তখন অবাক হয়ে বলে, নানুমা!! তোর নানুমা তো গত মাসে মারা গেছে! কী বলছিস! রুমু তখন মায়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে তারপর বলল, মা, নানুমা তো অক্সিজেনের অভাবেই মারা গেছে তাই না? রুমুর মা তখন মন খারাপ করে বলল, হুম! রুমু তখন আবার বলল, জানো মা, স্বপ্নে নানুমা এসেছিল। আমার সঙ্গে কথা হয়েছে। সে বলেছে বেশি বেশি গাছ লাগালে হয়তো আগের পৃথিবী ফেরত পেতে পারি। মা তখন অবাক হয়ে বলল, তাই বুঝি! তোর নানুমা যখন তোকে বলেছে চেষ্টা তো করা যেতেই পারে! তার আগে জলদি ওঠ। ফ্রেশ হ। খেতে খেতে শুনব তোর নানুমা তোকে আর কী কী বলেছে। আর হ্যাঁ, মাস্ক কিন্তু খুলবি না আর। রুমু বলল, ওকে মা। তুমি যাও আমি আসছি।

অষ্টম শ্রেণি, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা