× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপসা

সতেজ ত্বকের জন্য

নুসরাত খন্দকার

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৫:১০ পিএম

সতেজ ত্বকের জন্য

সব ঋতুতেই ত্বক সজীব ও প্রাণবন্ত রাখতে প্রয়োজন যত্ন নেওয়া। তবে যত্ন নেওয়া মানেই যে অনেক প্রসাধনী ব্যবহার করতে হবে এমন নয়। নিয়মিত কিছু চর্চা করলেই ত্বকে সতেজতা ধরে রাখা সম্ভব।

আমরা অনেকেই মনে করি মুখের ত্বক পরিষ্কার রাখা আর একটা ময়েশ্চারাইজার ব্যবহার করাই ত্বকের জন্য যথেষ্ট। কিন্তু একটা বয়স পর্যন্ত ত্বকের কোনো পরিবর্তন না হলেও পঁচিশের পর থেকে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত পরিচর্যাই পারে ত্বক সজীব ও প্রাণবন্ত রাখতে। তাই প্রতিদিন কিছু বিষয় মাথায় রেখে ত্বকের চর্চা করলেই ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জ্বল।


ক্লিনজিং

ত্বক ভালো রাখতে ত্বক পরিষ্কার করার বিকল্প নেই। নিয়মিত ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করতে ভুল করলে চলবে না। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফেসওয়াশটি যেন ত্বকের সঙ্গে মানানসই হয়। যেমন আপনার ত্বক যদি তৈলাক্ত হয় হবে অয়েল কন্ট্রোল ফেসওয়াশ বেছে নিন। ভুল নির্বাচন ত্বকের ক্ষতি করতে পারে।

ত্বক পরিষ্কার করতে লেবুর রস অব্যর্থ ভূমিকা নেয়। লেবুর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে মুখে মেখে আধা ঘণ্টা পর মুখ ধুয়ে নিন। শুধু লেবুর রস ভুলেও মুখে লাগাবেন না। লেবুতে থাকা অ্যাসিড ত্বকের ক্ষতি করতে পারে।

টক দইয়ে থাকা উপাদানও ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। টক দই আধা ঘণ্টা মুখে মেখে ধুয়ে ফেলুন। ত্বকের কালো ছোপ বা অন্যান্য সমস্যা এতে দূর হবে। সঙ্গে দেবে উজ্জ্বল ত্বক।

দুধ ক্লেনজার হিসেবে দারুণ কাজ করে। ত্বকে কাঁচা দুধ মাখুন। ধীরে ধীরে ম্যাসাজ করে নরম কাপড় দিয়ে ধুয়ে নিন।

স্ক্রাবের ব্যবহার

ত্বক ভালো রাখার জন্য স্ক্রাব করার বিকল্প নেই। নিয়মিত স্ক্রাব করলে তা ত্বকের মৃত চামড়া তুলে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে। তাই মুখে স্ক্রাব করার পাশাপাশি পুরো শরীরেও স্ক্রাব করে নেবেন। নিয়মিত স্ক্রাব করলে ত্বক সুন্দর রাখা অনেক বেশি সহজ হবে।

ময়েশ্চারাইজিং

অনেকে মনে করেন, শুধু শীত এলেই বুঝি ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। আসলে তা নয়। শুধু শীতে নয়, বরং অন্য সব ঋতুতেও ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। আর ত্বক ভালো রাখতে এর আর্দ্রতা ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ।

ময়েশ্চারাইজার নির্বাচনের ক্ষেত্রে ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম বেছে নিন। এ ছাড়া ভালো করে সঠিক পদ্ধতিতে মুখের ত্বকে ম্যাসাজ করুন প্রতি রাতে। ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের ত্বকে ম্যাসাজ করুন ক্রিম। ত্বক ম্যাসাজের ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে ত্বক টানটান থাকবে।

সানস্ক্রিনের ব্যবহার

সব ঋতুতেই ব্যবহার করতে হবে সানস্ক্রিন। যখনই বাইরে বেরোবেন সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন ক্রিম রোদের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে সাহায্য করে। শুধু বাইরেই নয়, ঘরেও ব্যবহার করতে পারেন সানস্ক্রিন। এতে ত্বকের রোদে পোড়া বা কালচে ভাব অনেকটাই কমবে।

প্রাকৃতিক স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার

গবেষণায়ও দেখা গেছে, কৃত্রিম পণ্যগুলোর তুলনায় প্রাকৃতিক স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ। এগুলো আপনার ত্বকের গভীর থেকে কাজ করে। পার্শ্বপ্রতিক্রিয়াও হয় কম। তবে আপনি কোন ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন, নির্ভর করে আপনার ত্বকের প্রকৃতির ওপর। সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞের পরামর্শ নিলে।

ধরন বুঝে যত্ন

অনেকে নিজের ত্বকের যত্ন নিলেও সুফল পান না। এর বড় কারণ হতে পারে নিজের ত্বকের ধরন সম্পর্কে না জানা বা বুঝতে না পারা। যে কারণে তারা ত্বকের জন্য মানানসই নয় এমন কোনো উপাদান দিয়ে রূপচর্চা করেন। এতে উপকারের বদলে মেলে ক্ষতি। তাই নিজের ত্বকের ধরন বুঝে যত্ন নেওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

ঘুমানোর আগে

এখন জীবন অনেক ব্যস্ত হয়ে পড়েছে। সারা দিন নানা কাজে ছোটাছুটি করতে হয়। ফিরতে ফিরতে প্রায়ই রাত হয়ে যায়। ক্লান্ত দেহে আর কিছুই করতে ইচ্ছা করে না। অনেকে এমনকি মেকআপ না তুলেই শুয়ে পড়ে। ত্বক ভালো রাখতে হলে এ বদভ্যাস বদলাতেই হবে। যত রাতই হোক আর যত ক্লান্তই থাকুন, ঘুমানোর আগে মেকআপ মুছে নিন।

ত্বকচর্চার জন্য সেরা সময় রাতের বেলা। কারণ দুটিÑপ্রথমত, এ সময় ত্বকে রক্ত চলাচল বেশি হয়। মানে অক্সিজেনের জোগান সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয়ত, রাতে আপনার ত্বকে ময়লা, সূর্যের আলো বা অন্য কিছু পড়ে না। তাই প্রতি রাতে নিয়ম করে ত্বকের যত নিন। সেজন্য সবার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। তারপর আপনার ত্বকের প্রকৃতি অনুযায়ী সেরাম বা প্যাক দিন।

এ ছাড়া ত্বকের যত্নে যা করতে পারেনÑ

  • ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশ ত্বকের উপকারে আসে। এটি ত্বকে লাগিয়ে তার ওপর টিস্যু পেপার দিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। এর ফলে মুখে থাকা ব্ল্যাক ও হোয়াইট হেডস উঠে আসবে।
  • ত্বকে সপ্তাহে অন্তত একবার গরম পানির ভাপ দিন। ত্বকের মধ্যে থাকা ছোট ছোট ছিদ্রগুলো গরম পানির ভাপ নিলে খুলে যায়। ফলে সেখানে জমে থাকা ধুলোময়লা বেরিয়ে এসে ত্বক উজ্জ্বল করে।
  • ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া খুবই প্রয়োজন। এতে শরীরের স্থিতিস্থাপকতা বজায় থাকে। ফলে ত্বকে সহজে ভাঁজ পড়ে না।
  • পরিমিত ঘুমাতে হবে। সারা দিন আপনি যা-ই করুন না কেন, রাতে পরিমিত ঘুম অবশ্যই প্রয়োজন। ভালো ঘুম না হলে ত্বকের যেমন ক্ষতি, তেমনই শরীরেরও নানাভাবে ক্ষতি হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা