× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোখের কাজল ছড়াবে না আর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৮:৫৮ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৯:০৬ পিএম

চোখের কাজল ছড়াবে না আর

চোখে কাজল দিয়ে ঘর থেকে বের হতে না হতেই ছড়িয়ে একাকার। এমন সমস্যায় পড়লে কী করবেন দেখে নিন-

সব মেয়েই চোখে কাজল পরতে ভালোবাসে। তা সে রোজকার ক্যাম্পাস, অফিস হোক কিংবা কোনো অনুষ্ঠানে-কাজল ছাড়া যেন সাজই হয় না। যারা খুব একটা সাজতে পছন্দ করেন না, তারাও কিন্তু কাজল পরতে পছন্দ করেন। তবে অনেকে চোখে কাজল দেওয়ার ঘণ্টাখানেক পর থেকেই তা গলতে শুরু করে। তখন পুরো সাজটাই মাটি হয়ে যায়। এ সমস্যা শুধু তৈলাক্ত ত্বকের নয় সব ধরনের ত্বকেই হতে পারে। রাস্তাঘাটে যখন-তখন কাজল মুছে ফেলার উপায়ও থাকে না। এক্ষেতেও দীর্ঘ সময় কাজল সেট রাখতে কী করবেন জেনে নিন-

  • মেকআপ শুরু করার আগে চোখের কোণে, চোখের ওপরের অংশ ভালো করে টিস্যু পেপার কিংবা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিন। একটি সুতির রুমালে বরফ নিয়ে, তা দিয়ে চোখে ও তার চারপাশে হালকা করে মালিশও করুন। এতে ঘাম, অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। দীর্ঘক্ষণ টিকবে কাজল।
  • মেকআপের সময় অনেকেই প্রাইমার এড়িয়ে চলেন। কাজল লাগানোর আগে কিন্তু প্রাইমার লাগাতে ভুলবেন না। এতে কাজল লাগানোও অনেক সহজ হবে। কাজল ছড়িয়ে যাবার সম্ভাবনাও থাকবে না।
  • চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। ক্রিম যেন পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যায়। কাজল লাগানোর আগে এই কৌশল নিলে অতিরিক্ত তেল চলে যায় সঙ্গে চোখের চারপাশ পরিষ্কার হয়।
  • যাদের ত্বক বেশি তেলতেলে, তারা চোখের কোণে জমা হওয়া অতিরিক্ত তেল পরিষ্কার করার জন্য একটি ইয়ার বাড দিয়ে হালকা করে পরিষ্কার করে নিতে পারেন জায়গাটি।
  • অশ্রুরেখায় কাজল লাগান? ভিতরের দিকে পানি বেশি থাকায় কাজল স্মাজ হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। আইলাইনের নিচে কাজল লাগানোর পরে কালো কিংবা ব্রাউন আইশ্যাডো দিয়ে আরও একটি পরত দিন। এতে কাজল লেপ্টে গেলেও সহজে বোঝা যাবে না, আবার ধোঁয়াটে বা ‘স্মোকি লুক’-ও আসবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা