মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৪:৩৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৬:০১ পিএম
সৈয়দ মুজতবা আলী
বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরের ঘটনা। সৈয়দ মুজতবা আলী তখন ঢাকার ধানমন্ডির বাসায় থাকতেন। একদিন তার সঙ্গে দেখা করতে গেছেন বিশেষ ভক্ত ও শাগরেদ গোলাম মোস্তাকীম। গিয়ে দেখেন, গুরু ব্যস্ত হয়ে নিজেরই একটা ছাপানো লেখার ওপর কলম দিয়ে কাটাকুটি করে বানান শুদ্ধ করছেন। লেখাটার শিরোনাম ‘অটোপ্রমোশন’, ছাপা হয়েছে একটি পাক্ষিক পত্রিকায়। গোলাম মোস্তাকীমকে দেখে মৃদু হেসে মুজতবা আলী বললেন, ‘ওরা ছাপায় ভুল করেছে তাতে আমার কোনো আপত্তি নেই। তবে দুঃখ হলো যে আমার বানান পর্যন্ত তারা শুদ্ধ করেছে।’
সূত্র : মুজতবা রঙ্গ