× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

তুমি তাই তুমি তাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১২:০৫ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৪:০৮ পিএম

কবি কাজী নজরুল ইসলাম

কবি কাজী নজরুল ইসলাম

কবি কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্রকে খুব শ্রদ্ধা করতেন। তিনি নিয়মিত যেতেন শরৎচন্দ্রের হাওড়ার শিবপুরের বাসায়। একদিন নজরুল দুই হাত তুলে গান গাইতে গাইতে ঢুকলেন তার ঘরে। শরৎচন্দ্র তখন লিখছিলেন। তাকে দেখে বললেন, ‘আরে কাজী যে, কী খবর।’ নজরুল পান চিবোতে চিবোতে বললেন, ‘শরৎদা, একটা জব্বর কবিতা লিখেছি। আপনাকে শোনাতে এলাম।’ শরৎচন্দ্র তামাক টানতে টানতে বললেন, ‘তা বেশ, পড়ো পড়ো।’ নজরুল ‘বিদ্রোহী’ কবিতা পড়া শুরু করলেন। নজরুল পড়ছেন, শরৎচন্দ্র মন দিয়ে শুনছেন। পড়তে পড়তে তিনি যখন এলেন কবিতার সেই ছত্রেÑ ‘আমি উন্মাদ, আমি উন্মাদ’, তখন শরৎচন্দ্রও সুর মেলালেন তার সুরে, বললেন, ‘হ্যাঁ, তুমি তাই, তুমি তাই, তুমি সত্যিই বিদ্রোহে উন্মাদ হয়েছো কাজী।’

সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা