মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১২:০৫ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৪:০৮ পিএম
কবি কাজী নজরুল ইসলাম
কবি কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্রকে খুব শ্রদ্ধা করতেন। তিনি নিয়মিত যেতেন শরৎচন্দ্রের হাওড়ার শিবপুরের বাসায়। একদিন নজরুল দুই হাত তুলে গান গাইতে গাইতে ঢুকলেন তার ঘরে। শরৎচন্দ্র তখন লিখছিলেন। তাকে দেখে বললেন, ‘আরে কাজী যে, কী খবর।’ নজরুল পান চিবোতে চিবোতে বললেন, ‘শরৎদা, একটা জব্বর কবিতা লিখেছি। আপনাকে শোনাতে এলাম।’ শরৎচন্দ্র তামাক টানতে টানতে বললেন, ‘তা বেশ, পড়ো পড়ো।’ নজরুল ‘বিদ্রোহী’ কবিতা পড়া শুরু করলেন। নজরুল পড়ছেন, শরৎচন্দ্র মন দিয়ে শুনছেন। পড়তে পড়তে তিনি যখন এলেন কবিতার সেই ছত্রেÑ ‘আমি উন্মাদ, আমি উন্মাদ’, তখন শরৎচন্দ্রও সুর মেলালেন তার সুরে, বললেন, ‘হ্যাঁ, তুমি তাই, তুমি তাই, তুমি সত্যিই বিদ্রোহে উন্মাদ হয়েছো কাজী।’
সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা