× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৃতির প্রতি ভালোবাসা

প্রিয়ব্রত চক্রবর্তী

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১২:৪৫ পিএম

গল্পের সঙ্গে সুন্দর ছবি এঁকেছে শ্রীময়ী বসাক। সে পাবনার সেন্ট্রাল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

গল্পের সঙ্গে সুন্দর ছবি এঁকেছে শ্রীময়ী বসাক। সে পাবনার সেন্ট্রাল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

আগে এমনও দিন ছিল, যখন কি না প্রকৃতি সত্যিকার অর্থে সবুজ ছিল। কিন্তু এখন! খোলা মাঠে দেখা যায় অজস্র পানির বোতল, পলিথিন আরও কত কি! টুকিটাকি এমন কিছু জিনিস আছে যা সহজে পচে যায় না। সেসব জিনিস দিয়ে ভরে রাখে। কাছে ডাস্টবিন থাকতেও তাতে ময়লা ফেলার ইচ্ছেটুকুও কারও কারও নেই। ধারেকাছে যেকোনো জায়গায় হাতের ময়লা ছুড়ে ফেলার অদ্ভুত অভ্যাসও হয়ে গেছে তাদের। বলা যায়, এ যেন চোখ থাকতেও অন্ধ। বাইরে সচেতনতা দেখায়। ভেতরে ভেতরে খামখেয়ালিপনা। এমন মানুষের জন্য আজকে পরিবেশের এই দশা।

আরেক দল মানুষের কথা যদি বলি। যারা প্লাস্টিক পোড়ায়, কলকারখানা সমর্থন করে। আবার কিছু মানুষ হাঁটে না বা সাইকেল ব্যবহার করে না। লোক দেখানোর জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। পেট্রোল, ডিজেল, অকটেন পোড়ায়। যা আমাদের পরিবেশের ক্ষতি করে। আবার এক শ্রেণির মানুষ আছে, যারা নদী দখল করে বসতি গড়ে তুলছে।

পরিবেশ দূষণকারীদের কাছে প্রশ্ন, তুমি নিয়ম মানলে তেমন কীই-বা ক্ষতি হবে? কিন্তু তুমি যদি নিয়ম মেনে চলো, তাহলেই তোমার দেখাদেখি অন্যরা উৎসাহিত হবে। তাই তোমাদের জানাই, প্রকৃতির সেবা করো। পরিবেশ সুস্থ থাকলে তুমি সুস্থ থাকবে। আজ তাই পরিবেশ দিবসে চলো পরিবেশকে ভালো রাখি, আমরাও ভালো থাকি।

ষষ্ঠ শ্রেণি,নালন্দা হাই স্কুল, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা