× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার বাজারে মিলবে হাঁড়িভাঙ্গা, ২০০ কোটি টাকা বাণিজ্যের আশা

রংপুর অফিস

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ২০:১৩ পিএম

রংপুরের সুস্বাদু, আঁশবিহীন হাঁড়িভাঙ্গা আম। প্রবা ফটো

রংপুরের সুস্বাদু, আঁশবিহীন হাঁড়িভাঙ্গা আম। প্রবা ফটো

রংপুরের সুস্বাদু, আঁশবিহীন হাঁড়িভাঙ্গা আম সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। ২০ জুন হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার কথা থাকলেও চাষিদের দাবির কারণে শনিবার (১০ জুন) বাগান থেকে আম সংগ্রহ করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে ওই দিন থেকে বাজারে মিলবে পরিপক্ব হাঁড়িভাঙ্গা আম।

হাঁড়িভাঙ্গা আম সংগ্রহের জন্য রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসেছেন। দুই উপজেলার আমের হাটে কুরিয়ার সার্ভিসের শাখা খোলা হয়েছে। আম পরিবহনের জন্য ক্যারেট, বাঁশের ঝুড়ি তৈরি করেছে স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, ’অনাবৃষ্টির কারণে এবার হাঁড়িভাঙ্গা আমের আকার কিছুটা ছোট হয়েছে। প্রচণ্ড দাবদাহের কারণে পূর্বনির্ধারিত সময়ের আগে আম পাকতে শুরু করেছে। ফলে চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার থেকে আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।’

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আমের বাগান রয়েছে। এ বছর হাঁড়িভাঙ্গা আমের ফলন হয়েছে প্রায় ২৯ হাজার ৭১০ টন। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে ১৫ দশমিক ৬ টন। এ বছর হাঁড়িভাঙ্গা আমের বেচাকেনা ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের।  

পাইকারি হাটের আমচাষি আজমল হোসেন বলেন, ‘মুকুল যেমন আছিল তেমন আম হয়নি। এখনও যে আম আছে সেগুলা বিক্রি করলে লোকসান হবার কথা নয়। এবার হাঁড়িভাঙ্গা আমের ভালো দাম উঠেছে। এমন বাজার থাকলে আমাদের জন্য ভালো।’  

রুপসী এলাকার আম ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ‘কাল থেকে আমরা আম পাড়া শুরু করব। আম হাটে নিয়ে যাওয়া, সেখানে সংরক্ষণ করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করছি যে আম রয়েছে, তা বিক্রি করে আমাদের খুব লাভ না হলেও খরচ উঠে কিছু টাকা থাকবে। আমরা চাই সরকার হাঁড়িভাঙ্গা আম রপ্তানির ব্যবস্থা করুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা