প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩০ পিএম
শুক্রবার শেষ হয় এবারের কৃষি অলিম্পিয়াড। সংগৃহীত ফটো
‘বিজ্ঞানময় কৃষি, সমৃদ্ধিময় আগামী’ স্লোগান নিয়ে শুরু হওয়া এগ্রিকালচারাল অলিম্পিয়াড (কৃষি অলিম্পিয়াড) দ্বিতীয় পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এবারের পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড’ আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে ৮ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করেন প্রায় ৮০ জন। এর মধ্যে প্রত্যেকে ক্যাটাগরিতে ৩ জন বিজয়ী, ৩ জন সেরা স্বেচ্ছাসেবক ও ৪ জন সেরা সংগঠকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. এম এ রহিম, ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম, ইয়ুথ ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর মাসুদা খান।