প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২২:৫৭ পিএম
প্রাণী বিষারদ আদনান আজাদ। ছবি: এস এম আরিফুল আমিন
বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ‘ক’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন প্রাণী বিষারদ আদনান আজাদ (ফয়সাল বিন আজাদ)।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালযয়ের উপসচিব মোহছিনা আকতার বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আদনান আজাদ বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং সেভ ওয়াইল্ডলাইফ এণ্ড নেচার (সোয়ান) এর সভাপতি।
দেশের প্রাণ-প্রকৃতি রক্ষার্থে দীর্ঘদিন ধরে সোচ্চারভাবে কাজ করে চলেছেন ‘রেপটাইল ম্যান অব বাংলাদেশ’ খ্যাত এই প্রাণী বিষারদ। প্রাণ-প্রকৃতি রক্ষার পাশাপাশি বিগত ২৮ বছর ধরে লোকালয়ে বা মানুষের ঘরে ঢুকে পড়া অসংখ্য সাপসহ প্রচুর বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্তকরণেও ভূমিকা রেখেছেন তিনি।