× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সঠিক পরিকল্পনা-প্রযুক্তি নিশ্চিত করলে কৃষিতে বিপ্লব হবে : এমপি মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৬:৩৮ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৭:১৯ পিএম

২০২৫-২৬ অর্থবছরের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বুধবার ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২০২৫-২৬ অর্থবছরের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বুধবার ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষিতে আরেকটি বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫-২৬ অর্থবছরের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষিতে আরেকটি বিপ্লব ঘটবে।

“কৃষি খাতকে এগিয়ে নিতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে কম সময়ে অধিক উৎপাদন সম্ভব হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

অনুষ্ঠানে ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়।

আব্দুল মান্নান বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষিতে যে অগ্রযাত্রার সূচনা হয়েছিল, বর্তমান সময়ে তা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি উন্নয়নে খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা কৃষি খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে”।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল ও রাসেদুল হক কাজী সুমন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা