প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৩:০২ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৩:০৩ পিএম
মঙ্গলবার টাঙ্গাইলে পরীক্ষামূলক কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
নতুন বাংলা বছরের প্রথম দিনে পরীক্ষামূলক কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পরীক্ষামূলকভাবে 'কৃষক কার্ড' বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সারাদেশে প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের মাঝে ৩৫ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকের ১ হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেবেন।